আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

মানবিকতার প্রসারে যুব কার্যক্রমকে আরও বেগবান করতে হবে : মেয়র

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট এর আয়োজনে ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট এর সহযোগিতায় নানা কর্মসূচির মাধ্যমে গতকাল বুধবার বিশ্ব রেড ক্রস/রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শান্তি র‌্যালি, রক্তদান কর্মসূচি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে খাদ্য বিতরণ, স্কুল-কলেজ ইউনিটের উদ্যোগে দেয়ালিকা প্রদর্শনী, দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা। জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। এরপর বিভিন্ন স্কুল কলেজের ১০০০ যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে একটি র‌্যালী প্রেস ক্লাব হতে বের হয়ে জালামখান হয়ে চেরাগিপাহাড় মোড় প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়। রক্তদান কর্মসূচি উদ্বোধনের পর দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা চট্টগ্রাম সিটি ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান আলমগীর পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম অঞ্চলের জেনারেল ম্যানেজার নুর আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন সূচনালগ্ন থেকেই রেড ক্রিসেন্ট আর্ত মানবতার সেবা করে আসছে। যেকোনো প্রাকৃতিক দুুর্যোগে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা অগ্রণী ভূমিকা পালন করছে। মানবিকতার প্রসারে যুব কার্যক্রমকে আরও বেগবান করতে হবে।
সভায় বক্তব্য রাখেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বার, সিটি কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাউদ্দিন। চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ ন ম তামজীদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাউদ্দিন, মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, কাজী তৌফিকুল আজম, মোশরাফুল হক চৌধুরী পাভেল, মোহাম্মদ ইমতিয়াজ, প্রাক্তন যুব প্রধান সোমিত্র চৌধুরী, সিটি ইউনিটের ডিআরআর প্রজেক্ট অফিসার গাজী মোহাম্মদ ইফতেখার হোসেন ইমু ও ইউনিট লেভেল অফিসার মোঃ আবদুর রহিম আকন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ