আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে

গাজীপুরের কাপাসিয়ায় চেয়ারম্যান আমানত হোসেন খান ভাইস চেয়ারম্যান হাফিজুল ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন নির্বাচিত

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কাপাসিয়া প্রথম ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৮ মে শেষ হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। চেয়ারম্যান পদে এডভোকেট আমানত হোসেন খান মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ৭০৩ ভোট বেশী পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তিনি ৪৫ হাজার ৯২৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুব উদ্দিন সেলিম আনারস প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ২২৬ ভোট।অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে হাফিজুল হক চৌধুরী টিয়া পাখি প্রতীকে ৪৭ হাজার ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো ইমান উল্লাহ শেখ তালা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ১০১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা নাসরিন শিখা ফুটবল প্রতীকে ৬৫ হাজার ২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রওশন আরা সরকার কলসি প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৭০০ ভোট।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ