আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রামে সরকারি টিউবওয়েল খুলে নিল সরকারি কর্মচারী!

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 চট্টগ্রামে পটিয়ায় প্রতিবেশীদের সঙ্গে ঈর্ষান্বিত হয়ে সরকারি বরাদ্দের একটি টিউবওয়েল খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল সাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আবু নোমান নামে স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে এ টিউবওয়েলসহ কম্প্রেসার ও পানির ট্যাংকি খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত বুধবার (৮ মে) স্থানীয়রা পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন । অভিযুক্ত আবু নোমান একই এলাকার মরহুম আহমদ নুরের পুত্র। তিনি বোয়ালখালী উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।অভিযুক্ত আবু নোমান বলেন, টিউবওয়েলটি সরকারি বরাদ্দের হলে ও এটি আমার জায়গায় বসানো হয়েছে। বাড়ির পাশে পানি যাওয়ার ড্রেনটি কয়েকজন ব্যক্তি বন্ধ করে দেওয়ায় পানি নিষ্কাশন করার কোন ব্যবস্থা নেই। যার কারণে আমি বাধ্য হয়ে টিউবওয়েলটি খুলে নিয়েছি। এ বিষয়ে জানতে চাইলে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ভূঞা জনি বলেন, সরকারি বরাদ্দের টিউবওয়েল সকলের জন্য। কোন সরকারি কর্মচারী চাইলে ব্যক্তিগতভাবে পানির সংযোগ নিতে পারবে না। আমি অভিযোগের বিষয়ে খবর নিচ্ছি এবং এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ