আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রামে শিল্পকলায় ৩২ সংগঠনের সম্মিলিত সংগীত উৎসব কাল শুক্রবার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

চট্টগ্রামের প্রতিনিধিত্বশীল ৩২টি সংগীত সংগঠনের সম্মিলিত উদ্যোগে আগামীকাল শুক্রবার (১০ মে) বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমিতে ‘চট্টগ্রাম সংগীত উৎসব ২০২৪’ অনুষ্ঠিত হবে। ‘আমরা আজ মিলেছি জীবনের এক মোহনায়’ – এ স্লোগানকে ধারণ করে সম্মিলিতভাবে চট্টগ্রামের সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করতে ‘চট্টগ্রাম সংগীত সংগঠন মোর্চা’ এ অনুষ্ঠানের আয়োজন করছে। এর মধ্য দিয়ে চট্টগ্রাম সংগীত সংগঠন মোর্চার আত্মপ্রকাশ হবে।অনুষ্ঠান সম্মানিত অতিথি হিসেবে একুশে পদকপ্রাপ্ত চার গুণীজন উপস্থিত থাকবেন। এঁরা হলেন- সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং নাট্যজন আহমেদ ইকবাল হায়দার।অনুষ্ঠানে সংগীত পরিবেশনাকারী ৩২টি সংগঠন হলো- রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা, উদীচী চট্টগ্রাম, রক্তকরবী, লালন পরিষদ, সাংস্কৃতিক ইউনিয়ন, সারগাম সঙ্গীত পরিষদ, স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গন, নজরুল কালচারাল একাডেমী,দেবাঞ্জলি সঙ্গীতালয়, গীতধ্বনি সঙ্গীত অঙ্গন, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, বিশ্বতান সংগীত, শ্রুতিনন্দন, আওয়ামী শিল্পীগোষ্ঠী, সঙ্গীত তীর্থ, সঙ্গীত ভবন, অদিতি সঙ্গীত নিকেতন, সুরধ্বনি সাংস্কৃতিক অঙ্গন, কলাবন্তী সঙ্গীত একাডেমী, স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম, সাংস্কৃতিক পরিষদ, রাগেশ্রী, বিবেকানন্দ সঙ্গীত নিকেতন, ফতেয়াবাদ সংগীত নিকেতন, ঠুমরী সংগীতালয়, কালচারাল পার্ক রাউজান, পূর্বা ও ইমন কল্যান সংগীত বিদ্যাপীঠ।

 

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ