আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ভোটের ফলাফল বাতিল করে পুনঃগণনার দাবিতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন 

বিজয় রায়,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের  হরিপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে ভোট কেন্দ্র থেকে এজেন্টকে বের করে দিয়ে ভোটের ফলাফল ওলট-পালট করে অপর প্রার্থীকে বিজয়ী ঘোষণা, ভোটের ফলাফল বাতিল করে বাতিলকৃত ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাঁস প্রতিকের মোকাররমা চৌধুরী।শনিবার (১১ মে) বিকেলে হরিপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তিনি।লিখিত অভিযোগে হাঁস প্রতিকের প্রার্থী মোকাররমা চৌধুরী বলেন,গত ০৮-০৫-২০২৪ তারিখে অনুষ্ঠিত হরিপুর উপজেলা পরিষদের নির্বাচনে কয়েকটি কেন্দ্রে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কলস প্রতিকের কর্মীসমর্থকগণ ভোটারগণকে কেন্দ্রে আসতে বাধা দেওয়াসহ নানাভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করতে থাকে। তথাপি ভোটারগণ সকল বাধা অতিক্রম করে সুশৃঙ্খলভাবে কেন্দ্রে এসেৃ ভোট প্রদান করে। ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হলে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এজেন্ট ও কর্মীগণ প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগণের যোগসাজশে আমার হাঁস প্রতিকের কতেক ভোট কলসের বান্ডিলে বেঁধে গণনা করার চেষ্টা করে। আমার এজেন্টের আপত্তির মুখে সঠিকভাবে ভোট গোছানোর পর গণনা শেষে বেশ কয়েকটি কেন্দ্রে আমি জয়লাভ করেছি বলে প্রকাশ পায়। পরবর্তীতে আমার এজেন্টগনকে কেন্দ্র থেকে বের করে দিয়ে কতেক অব্যবহৃত ব্যালেটে নতুন করে সীল মেরে এবং আমার হাঁস প্রতিকের ভোট আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কলস প্রতিকের পক্ষে ও কলস প্রতিকের ভোট আমার হাঁস প্রতিকের পক্ষে দেখানো হয়। তৎপর অন্যায় ও অনধিকারে ভোটের ফলাফল পরিবর্তন করে আমাকে পরাজিত করা হয়।এ সময় তিনি আরও বলেন, বেশ কয়েকটি  ভোট কেন্দ্র সমূহে ভোট গণনার পর নতুন করে ভোট সংযোজন করা এবং  কয়েকটি রেজাল্ট সীটে দেখা যায় ভোটের ফলাফলে ঘষা-মাজাসহ, প্রিজাইডিং কর্মকর্তার সীল ছাড়া রেজাল্টের সীট পাওয়া যায়। যা ভোটের ফলাফলে মারাত্মক প্রভাবিত হয়েছে।বেসরকারী ফলাফলে দেখা যায় পুরো উপজেলায় ৪৭৪৪ টি ভোট বাতিল দেখানো হয়েছে, যা সম্পূন্ন অবৈধ এবং অযোক্তিক। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সহকারি প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় এসব অনিয়ম করা হয়েছে। এর মধ্যে অনেক ভোট কেন্দ্রে আমার পোলিং এজেন্ট এসব অভিযোগের সত্যতা জানিয়েছেন।এমতাবস্থায় ভোটের ফলাফল বাতিল এবং বাতিল কৃত ভোট পুনঃগণনার দাবি জানাচ্ছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ