আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

স্মার্ট চট্টগ্রাম গড়তে শিক্ষা অবকাঠামোকে স্মার্ট হিসেবে গড়তে হবে

নিজস্ব প্রতিবেদক

চসিকের সাথে ফ্যাকশন হোল্ডিংসের সমঝোতা স্মারক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘স্মার্ট চট্টগ্রাম সিটি’ নির্মাণের বিষয়ে যুক্তরাষ্ট্রের ফ্যাকশন হোল্ডিংস কর্পোরেশন এর সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমঝোতা স্মারক স্বক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার চসিকের টাইগারপাসস্থ নগর ভবনের সম্মেলন কক্ষে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।চসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এবং ফ্যাকশন হোল্ডিংস কর্পোরেশনের পরিচালক ম্যাক্স গারজা চুক্তি স্বাক্ষর করেন। এসময় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়নে চট্টগ্রামকে ঘিরে নানা কাজ হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হল।

ফ্যাকশন হোল্ডিংস কর্পোরেশনের পরিচালক ম্যাক্স গারজা বলেন, স্মার্ট চট্টগ্রাম গড়তে হলে শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থাকে ও শিক্ষা অবকাঠামোকে স্মার্ট হিসেবে গড়তে হবে। এক্ষেত্রে ফ্যাকশন হোল্ডিংস কর্পোরেশনের অভিজ্ঞতা ও সক্ষমতা চট্টগ্রামকে এগিয়ে নিবে। এজন্য আমরা ফিজিবিলিটি স্টাডি করে প্রযুক্তি ও কৃত্তিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহনখাতসহ নগরসেবা ও নগর উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়তে চসিকের সাথে কাজ করতে চাই। এসময়ে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআই ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. বিকর্ণ কুমার ঘোষ, চসিক কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, আইন কর্মকর্তা জসিম উদ্দিন, প্রধান শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, ফারজানা মুক্তা, তাসমিয়া তাহসিন, রিফাতুল করিম।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ