আজঃ শনিবার ২৪ জানুয়ারি, ২০২৬

সিএমপি আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন সিএমপি কমিশনার

ক্রীড়া প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)। আজ বিকাল  ৩ টায় দামপাড়া পুলিশ লাইন্সের এসএএফ মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পুলিশের চাকরি সব সময়ই ক্লান্তিকর। ক্লান্তিকর এই দায়িত্বপালনের মধ্যেই পুলিশ সদস্যদের বিনোদনের ব্যবস্থা হিসেবে আমরা মাঝেমাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করে থাকি। তারই অংশ হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন। আমরা বিশ্বাস করি খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে তোলে।সিএমপি আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে।

গ্রুপ-১ এ আছে সদর বিভাগ, এসএএফ-১, উত্তর বিভাগ ও ট্রাফিক (দক্ষিণ) বিভাগ। গ্রুপ-২ এ আছে এসএএফ-২, এসএএফ-৩, দক্ষিণ বিভাগ ও ট্রাফিক (পশ্চিম) বিভাগ, গ্রুপ-৩ এ আছে পিওএম-১, পশ্চিম বিভাগ, ডিবি-সিটিএসবি (যৌথ) ও ট্রাফিক (উত্তর) বিভাগ। গ্রুপ-৪ এ আছে পিওএম-২, সরবরাহ-পরিবহন (যৌথ), বন্দর বিভাগ ও ট্রাফিক (বন্দর) বিভাগ। গ্রুপ পর্বে প্রতি দলের তিনটি করে ম্যাচ থাকবে। গ্রুপ পর্বের প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল নকআউট পর্ব অর্থাৎ কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। গ্রুপ পর্বে ২৪টি ম্যাচ, কোয়ার্টার ফাইনালে ৪টি, সেমিফাইনালে ২টি ও ফাইনালসহ মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে ২০২৪ বিকাল সাড়ে ৩টায়।

উদ্বোধনী ম্যাচে উত্তর বিভাগ ও সদর বিভাগ মুখোমুখী হয়। সদর বিভাগের অধিনায়ক উপ-পুলিশ কমিশনার (কাউন্টারটেররিজম) জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি এবং উত্তর বিভাগের অধিনায়ক সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ) জনাব মোঃ আরিফ হোসেন। উদ্বোধনী ম্যাচে সদর বিভাগ টসে জয়ী হয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম কাটল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে জায়গা দেয়া হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও জানিয়েছে আইসিসি। সংস্থাটির সূত্রের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। আইসিসির একটি সূত্র পিটিআইকে জানায়, ‘গতকাল (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে একটি ই-মেইল পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়, (বাংলাদেশ) ভারতের আসবে কি না সে সিদ্ধান্ত জানাতে যে ২৪ ঘণ্টার যে সময়সীমা আইসিসি দিয়েছিল তার মধ্যে বিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি।

বোয়ালখালীতে গ্যাস সিলিন্ডারের আগুনে বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৫ নং সারোয়াতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পোল্ট্রি মুরগি খামারি হারুনুর রশীদ জানান, তিনি দীর্ঘদিন ধরে মাওলানা ইসমাঈলের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। হঠাৎ মধ্যরাতে আগুন লাগলে ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়। আগুনে তার ব্যবসার নগদ ২ লাখ ২২ হাজার টাকা এবং মেয়ের ৪ ভরি স্বর্ণালংকারও ভস্মীভূত হয়েছে।

খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ৬ কক্ষবিশিষ্ট একটি সেমিপাকা বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আলোচিত খবর

জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণায় বেশি সময় লাগতে পারে- ইসি সচিব।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দুই ধরনের ব্যালটে ভোট দিতে হবে এবং প্রার্থীর সংখ্যাও তুলনামূলক বেশি হওয়ায় ভোটগ্রহণ ও গণনা—উভয় প্রক্রিয়াতেই স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক ও বিএনসিসি কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি আরও জানান, এবারের নির্বাচনে প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরীণ ভোটারদের জন্য আলাদা ব্যালট ব্যবহৃত হবে। এর সঙ্গে প্রার্থীর সংখ্যা বেশি থাকায় ভোট গণনায় অতিরিক্ত সময় প্রয়োজন হবে। বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পোস্টাল ব্যালট গণনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

উদাহরণ হিসেবে সচিব বলেন, ফেনী-৩ আসনে পোস্টাল ভোটার ১৬ হাজার ৩৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ২৭৪ জন এবং কুমিল্লা জেলায় ১৩ হাজার ৯৩৯ জন ভোটার পোস্টাল পদ্ধতিতে নিবন্ধিত। একটি কেন্দ্রে সাধারণত তিন হাজার ভোটার থাকলেও পোস্টাল ব্যালটের চাপ পাঁচ থেকে ছয় গুণ বেশি, যা ফল প্রকাশে বিলম্ব ঘটাতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ