আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

মহেশখালীতে ঘুর্নীঝড় মোখায় ক্ষতিগ্রস্থদের মাঝে আইএসডিই এর নতুন গৃহ হস্তান্তর

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মার্মা বলেছেন মহেশখালী উপজেলা উপকূলীয় দ্বীপ উপজেলা হবার কারণে দুর্গম এবং সবসময় দুর্যোগ ঝুঁকিতে থাকলেও সরকারি-বেসরকারী সবধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যার কারনে এই দ্বীপ উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্থ জনগন দুর্যোগে আতংকিত থাকে। ঘূর্নীঝড়, বন্যাসহ সাইক্লোন মোখা ও হামোরের মতো নানা প্রাকৃতিক দুর্যোগে সবসময় ঝুঁকিতে থাকেন। তাই বাইরে বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই ও ব্র্যাক সাইক্লোন মোখা ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির পুর্নবাসনে এগিয়ে আসার জন্য তাদেরকে ধন্যবাদ জানান। তবে সহায়তার পরিমান এত কম যা পুরো উপজেলার বিশাল ক্ষতিগ্রস্থ জনগনের পাশে দাড়াঁনো সম্ভব হয়নি। আশা করেন পরবর্তীতে সমগ্র উপজেলার ক্ষতিগ্রস্থ জনগনের মাঝে সহায়তা পৌঁছানো এবং অন্যান্য বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোও এভাবে ক্ষতিগ্রস্থ মানুষের কল্যানে এগিয়ে আসবেন। বর্তমান সরকারও গৃহহীন মানুষকে গৃহ দিয়ে স্থায়ী ঠিকানা তৈরী করার সরকারের বর্তমান পরিকল্পনার সাথে আইএসডিই এর উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ঘুর্নীঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষকে পুর্নবাসন করে নতুন গৃহ, গৃহ সংস্কার, পায়খানা ও নলকুুপের প্ল্যাটফরম তৈরী করে দেবার মতো মানবিক কাজগুলোর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এধরনের প্রকল্প আরও বাস্তবায়নের অনুরোধ জানান।

১৬ মে ২০২৪ইং মহেশখালী উপজেলার কালারমার ছড়া ্ইউনিয়নের ফকিরজুন পাড়ায় রুবি আক্তারের কাছে নতুন গৃহ হস্তান্তর উপলক্ষে অনানুষ্ঠানিক অনুষ্ঠানে উপরোক্ত মন্তব্য করেন। বেসরকারী সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান আইএসডিই বাংলাদেশের উদ্যোগে ব্র্যাক ও অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় ঘুর্নীঝড় মোখায় ক্ষতিগ্রস্থ গৃহহীন জনগোষ্ঠির মাঝে নতুন গৃহ হস্তান্তর এর অংশ হিসাবে উক্ত গৃহ হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে কালারমারছড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-০২ মোহাম্মদ আলী, ইউপি সদস্য মোজাম্মেল হক, ব্র্যাকের এইচসিএমপি’র জেলা সমন্বয়কারী অজিত নন্দি, ব্র্যাক এইচসিএমপি’র ডেপুটি ম্যানেজার প্রশান্ত নাথ, ব্র্যাক এইচসিএমপি’র স্পেশালিস্ট কাজী আসিফ মাহমুদ, আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, প্রজেক্ট অফিসার টেকনিক্যাল) ইঞ্জিনিয়ার মারুফুল ইসলাম, আইএসডিই মহেশখালী উপজেলা ব্যবস্থাপক মনজুর আলম প্রমুখ এ উপলক্ষে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয়ীয় ও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারনে মহেশখালী উপজেলা যে কোন প্রাকৃতিক দুর্যোগের জন্য খুবই ঝুঁিকপুর্ণ হলেও কঠিন যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির মাঝে সহায়তা পৌঁছানো কঠিন। সেখানে বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই দীর্ঘদিন ধরেই এই দুর্গম অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। প্রকৃত ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির মাঝে এধরনের মানবিক সহায়তা পৌঁছানো হয়। প্রকল্পের মাধ্যমে এ ধরনের মানবতাবাদী কর্মকান্ড পরিচালনা করে সীমিত বাজেটের মধ্যে একটি পরিপূর্ন ঘর উপহার দেয়া হয়েছে। আইএসডিই স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে কার্যক্রম বাস্তবায়ন করেছে এবং প্রকৃত ক্ষতিগ্রস্থরাই এই সহায়তা পেয়েছে, সেকারনে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।  তবে মহেশখালী উপজেলায় ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির সংখ্যা অনেক বেশী, তাই এখানে সহায়তার পরিমান বাড়ানো দরকার বলে মতপ্রকাশ করেন।

উল্লেখ্য বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই ব্র্যাক ও অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে ঘুর্নীঝড় মোখায় ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির মাঝে ১১টি নতুন ঘর, ১১টি ঘর মেরামত, ১৪টি নলকুপের প্লাটফরম তৈরী, ১৮টি নতুন স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ