আজঃ বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬

শ্রীমঙ্গলে রেলসেতুতে নাট-বল্টুর বদলে বাঁশের কঞ্চি

তিমির বনিক মৌলভীবাজার:

মৌলভীবাজার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রডের পরিবর্তে বিভিন্ন স্থাপনায় বাঁশের ব্যবহারের কথা প্রায় শোনা গেলেও এবার রেলসেতুর স্লিপার ক্লিপে নাট-বল্টুর বদলে বাঁশের কঞ্চি ব্যবহার হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম রেলপথের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া বাগানের জানকি ছড়া এলাকায় ১৫৩নং রেলসেতু কাঠের অর্ধেক স্লিপার নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হওয়া স্লিপারের লোহার ক্লিপে নাট-বল্টুর বদলে দেওয়া হয়েছে বাঁশের কঞ্চি। বিষয়টি নিয়ে অনুসন্ধানে বেড়িয়ে আসে এমন চিত্র।

আজ বুধবার সরেজমিনে দেখা গেছে, কোথাও কোথাও ক্লিপগুলো উঠে যাচ্ছে। এছাড়া অনেক স্লিপারে নাট-বল্টু নেই। আবার কোথাও কোথাও দেখা গেছে বাঁশের কঞ্চি। সেতুর আশপাশের লাইনেও অনেকগুলো ক্লিপ নেই। এতে ঝুঁকি নিয়ে চলছে রেল।

শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার উত্তরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সন্নিকটে খালের উপর নির্মিত ঢাকা-সিলেট- চট্টগ্রাম রেলপথে ১৫৩ নং রেলসেতু। ব্রিটিশ সরকারের করা ব্রিজটির পাশাপাশি বর্তমান সরকার শেষবার মেরামত করে ২০১৯ সালে।

১৫৩ নং রেলসেতুর মধ্যে কাঠের ওপর স্লিপার রয়েছে। সেই স্লিপার আটকানো লোহার ক্লিপ থাকলেও পাশাপাশি পুরাতন ব্রিজের অনেকাংশেই লোহার ক্লিপের পরিবর্তে লাগানো হয়েছে বাঁশের কঞ্চি।

এ সেতুর উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী নিয়ে সিলেট -চট্টগ্রাম-ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ট্রেন যাতায়াত করে। পাশাপাশি মেঘনা, পদ্মা,যমুনা তেলের ডিপোর জন্য ভারী মালবাহী ট্রেন এই সেতুর ওপর দিয়ে যাওয়া-আসা করে থাকে।

ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা চা শ্রমিক সন্তান বুধুম সরকার ও নাট্য কর্মী জহিরুল ইসলাম বলেন, আমি এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন হাঁটতে আসা যাওয়া করি বেশ কিছুদিন ধরে এই সেতুতে বাঁশের কঞ্চি ব্যবহার করে আসছে এবং ছোট্ট একটি সেতুতে ২৭ টি নাট বল্টু নেই, বাঁশের ব্যবহারে চালিয়ে নিচ্ছে এমন ঝুঁকিপূর্ণ চলাচল।

এবিষয়ে শ্রীমঙ্গল পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টরের (পিডব্লিউআই) গুলজার বলেন, আমার জানা মত রেল লাইনে বাঁশের ব্যবহার কখনো হবার কথা না। আর বাঁশ দিয়ে তো কখনো সম্ভব ও নয়। তার পর ও দেখছি অবহিত করার জন্য আপনাকে ধন্যবাদ বলে তিনি রেখে দেয়।
এবিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব এর সাথে কথা হলে তিনি জানান, আমি এবিষয়ে স্টেশন মাস্টারকে অবহিত করেছি ও আগামীকাল আইনশৃঙ্খলা মিটিং তখন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার করা বলবো।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে র‌্যাব সদস্য খুনের ৪৮ ঘণ্টা পর মামলা, গ্রেফতার – ৩।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে অপরাধীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব সদস্য নিহতের ৪৮ ঘণ্টা পর মামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, মো. জাহিদ, মো. ইউনুস ও আরিফুর রহমান। বুধবার রাতে সীতাকুণ্ড থানায় র‌্যাব-৭ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) পুলিশ পরিদর্শক গাজী আব্দুর রহমান মামলাটি করেছেন বলে সিনিয়র সহকারী পরিচালক এএসপি এ আর এম মোজাফফর হোসেন জানিয়েছেন।

এর আগে, গত সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যাওয়া র‌্যাব সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে র‌্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) বিজিবির নায়েক সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া (৪৮) নিহত হন। তার বাড়ি কুমিল্লা জেলায়। একই হামলায় আরও তিনজন র‌্যাব সদস্য আহত হন। তারা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সীতাকুণ্ড থানার অফিসার ইনিচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানিয়েছেন, র‌্যাব সদস্য খুনের ঘটনায় জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা মো. ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নামে মামলা হয়েছে। এতে অজ্ঞঅতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় দুইজন এবং তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রামে মিতু হত্যা মামলার আসামি ভোলা আটক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে বহুল আলোচিত সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক প্রকাশ ভোলাকে আটক করেছে পুলিশ। বুধবার রাত দশটার দিকে কল্পলোক আবাসিক মিডিয়া টাওয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বুধবার রাত দশটার দিকে কল্পলোক আবাসিক মিডিয়া টাওয়ারের সামনে থেকে এহতেশামুল হক প্রকাশ ভোলাকে আটক করা হয়েছে।

আলোচিত খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে অনুমোদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ – ২০২৬
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এতে অনুমোদন দেওয়া হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং এর প্রেস রিলিজে বলা হয় উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এইপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে।

নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওযার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ