আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

শতভাগ পাশ।

রূপগঞ্জে আবারো সেরা হলি চাইল্ড আইডিয়াল স্কুল

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মাসাবতে অবস্থিত হলি চাইল্ড আইডিয়াল স্কুল। গত বছরের ন্যায় এবারো রূপগঞ্জ উপজেলায় সেরা ফলাফল করেন। মোট ৩৭ জন শিক্ষার্থী এস এস সি পরিক্ষায় অংশগ্রহণ করে ৬ জন গোল্ডেন সহ ১৫ জন জিপিএ ৫.০০/A+ পায় এবং বাকী সবাই ভালো ফলাফল অর্জন করেছে । বিদ্যালয়ের ভালো ফলাফল করায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করছে।
বিদ্যালয়টি ২০০৩ সালে স্থাপিত হয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত চালু থাকে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পিইসি পরিক্ষায় অংশ গ্রহণ করে একাধিকবার রূপগঞ্জের সেরা ফলাফল অর্জন করেছে। বিদ্যালয়টি পর্যায়ক্রমে দশম শ্রেণি পর্যন্ত চালু হয়। ২০২৩ এবং ২০২৪ সালে এস এস সি পরিক্ষায় অংশ গ্রহন করে রূপগঞ্জের সেরা রেজাল্ট করেন এই স্কুলের শিক্ষার্থীরা। বর্তমানে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত এই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০০০ জন ।
প্রধান শিক্ষক মোঃ তাইজদ্দিন সিকদার শান্ত বলেন শিক্ষার্থীদের ভালো রেজাল্টের পিছনে রয়েছে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা, শিক্ষার্থীদের অধিক পরিশ্রম এবং আল্লাহর অশেষ রহমত।আমার শিক্ষার্থীদের নিকট একটাই চাওয়া তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষে পরিণত হয়। এই রেজাল্ট যেন সব সময় করতে পারি সেভাবে আমার শিক্ষকদের নিয়ে পরিশ্রম করে যাব ইনশাআল্লাহ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ