আজঃ রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

নান্দাইলে সংঘবদ্ধ কুকুর পালের এলোপাতাড়ি কামড়ে ছিন্নবিচ্ছিন্ন যুবকের দেহ ঘটনাস্থলে মৃত্যু

তৌহিদুল ইসলাম সরকার স্টাফ রিপোর্টার :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ময়মনসিংহের নান্দাইলে ফজরের নামাজ আদায় করতে যাওয়ার পথে কুকুরের কামড়ে ইজাজুল হক (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত ইজাজুল হক শেরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর পাড়া গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে।

রবিবার ১৯শে মে ভোরে পৌরসহরের ৫ নং ওয়ার্ডের চার-আনিপাড়া নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইজাজুল নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।

তিনি একটি বেসরকারি ওষধ কোম্পানির প্রতিনিধির কাজ করতেন। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন ইজাজুল। প্রতিদিনের ন্যায় রবিবার ভোরে ভাড়া বাসা থেকে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে মধ্যে একদল কুকুরের পাল তাকে একা পেয়ে কামড়ে নাড়িভুঁড়ি বের করে ফেলে।

এছাড়া শরীরের বিভিন্ন অংশ কামড়ে ছিন্নভিন্ন করে ফেলে। এ সময় টের পেয়ে এক নারী লাঠি নিয়ে তারা করলে কুকুরের পাল চলে যায়। পরে ওই নারী আশপাশের লোকজনকে ডাকাডাকি করে‌ নিয়ে আসার আগেই মারা যায় ইজাজুল।

পড়ে দেখতে আসা স্থানীয়রা বলেন, আমাদের জীবনে কখনো দেখিনি, কুকুর মানুষকে এভাবে খেয়ে ফেলে। এটা নান্দাইলের ইতিহাসে বিরল ঘটনা। বেওয়ারিশ কুকুর নিধনের জন্য প্রশাসন সহ সকলের দৃষ্টি কামনা করেন তারা।

নান্দাইল মডেল থানার (ওসি) আব্দুল মজিদ জানান, ইজাজুল প্রতিদিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন। আজ ভোরে নামাজে যাওয়ার সময় কুকুরের আক্রমণে ঘটনাস্থলে তিনি মারা যান। তার মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কর্ণফুলী টানেলে সড়ক দুর্ঘটনায় আরও এক আনসার সদস্যের মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের কর্ণফুলী টানেল সড়কে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় আহত আনসার সদস্যদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল দুইজনে। শুক্রবার রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আনসার সদস্য সুলতান মিয়া মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাহিনীর উপপরিচালক মো. আশিকউজ্জামান।এর আগে একই দুর্ঘটনায় আনসার সদস্য মো. আব্দুল জব্বার ঘটনাস্থলেই ইন্তেকাল করেন।

মো. আশিকউজ্জামান জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে মোট ২৩ জন অঙ্গীভূত আনসার সদস্য আহত হন।আহতদের মধ্যে ১৫ জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ছাড়পত্র দিয়েছে।

বর্তমানে চিকিৎসাধীন সদস্যদের একজন আইসিইউতে চিকিৎসাধীন, একজন (গাড়িচালক) হাসপাতালের ওয়ার্ডে ভর্তি, তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সিএমএইচে রেফার্ড করা হয়েছে। এছাড়া একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সর্বোচ্চ চিকিৎসা-সহায়তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, দগ্ধ ১

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরের মাদারবাড়ি এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন দগ্ধ হয়ে আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের কন্ট্রোল রুম জানায়, বিকেল ৩টায় আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ইউনিট পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।অগ্নিকাণ্ডে একজন আহত হয়েছেন। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আলোচিত খবর

নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে ভারত, চীন, পাকিস্তানসহ ১৩ দেশকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে চীনের প্রধানমন্ত্রী ছাড়াও ভারত-পাকিস্তানসহ ১৩ দেশকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শপথ নিতে যাচ্ছে নতুন সরকার।

আরও পড়ুন

সর্বশেষ