আজঃ বুধবার ২১ জানুয়ারি, ২০২৬

জাতীয় বাঙলা মূকাভিনয় প্রতিযোগিতায় মুরাদ প্রথম ও স্নিগ্ধা দ্বিতীয়

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মূকভাষায় বাঙলার সংস্কৃতি এ শিরোনামে অনুষ্ঠিত জাতীয় বাঙলা মূকাভিনয় প্রতিযোগিতা এর প্রথম জয়ী শহিদুল মুরাদ ও দ্বিতীয় জয়ী স্নিগ্ধা ফেরদাউস। এছাড়া, বিশেষ পুরস্কার-১ মৌন লাকি, বিশেষ পুরস্কার-২ জাহিদ রবি ও বিশেষ পুরস্কার-৩’-এর জন্য ইহতিয়াজ ত্বকিকে বিবেচনা করা হয়েছে।বাঙলা মূকাভিনয় গবেষনা কেন্দ্র আয়োজিত এ প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা ও আয়োজনটি সমন্বয় করেন গবেষণা কেন্দ্রের যোগাযোগ পরিচালক সোলেমান মেহেদী। পুরো দেশ থেকে ১৬ জন প্রতিযোগী এ প্রতিযোগীতায় অংশ নেন। ফেসবুক পোস্টের মাধ্যমে মূকাভিনয়ের বিষয়বস্তু উল্লেখ করে দেশব্যাপী বিভিন্ন মূকাভিনয়, নাটক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে প্রচার চালানো হয় ও আগ্রহীদের চার মিনিটের মূকাভিনয় ভিডিও করে পাঠাতে বলা হয়।
বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির আলোকে বাংলা ঐতিহ্যবাহী নাট্যের ধারাবাহিকতায় দেশজ মূকাভিনয় বিনির্মাণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এর আগে, গবেষণা কেন্দ্র দেশব্যাপী কর্মশালা, মাস্টারক্লাস, প্রযোজনাভিত্তিক কর্মশালা ও উৎসবের আয়োজন করেছিল। একই ধারাবাহিকতায় এবার জাতীয় বাঙলা মূকাভিনয় প্রতিযোগিতা ২০২৪ সম্পন্ন হল। শিগগির জয়ী সকলকে আনুষ্ঠানিক স্বীকৃতি, সনদ ও নগদ অর্থ দেয়া হবে। বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র আগামীতেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাঙলা মূকাভিনয় বিনির্মাণ অব্যাহত রাখবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের মতবিনিময়।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা।মঙ্গলবার ২০ জানুয়ারি দুপুরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের দুই সদস্য অংশ নেন।

মতবিনিময়কালে চট্টগ্রামের মাঠপর্যায়ের রাজনৈতিক পরিবেশ, ভোটগ্রহণের সম্ভাব্য পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রস্তুতি, গণমাধ্যমের ভূমিকা এবং সামগ্রিক নির্বাচন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।মতবিনিময়ে উভয় পক্ষ নির্বাচন সংক্রান্ত তথ্য আদান-প্রদান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনছুর, প্রচার ও প্রকাশ সম্পাদক ফারুক আবদুল্লাহ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক মুহাম্মদ আজাদ।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) নিকাব পরা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দুই শিক্ষককে বহিষ্কার করার পর এবার অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছে যে, বর্তমান পরিস্থিতি নিয়মিত একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুকূল নয়।

আলোচিত খবর

গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Oplus_131072

আওয়ামী লীগ সরকার পতনের পর গণভবনে তৈরি করা জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

Oplus_131072

রাজনৈতিক দলের নেতা ও সরকারের অন্যান্য উপদেষ্টাদের নিয়ে মঙ্গলবার বিকালে জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি ঘুরে দেখেন তিনি।


রাজনৈতিক দলগুলোর নেতা ও সরকারের উপদেষ্টাদের নিয়ে মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজ ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
ছবি: পিআইডি

আরও পড়ুন

সর্বশেষ