সাতক্ষীরা জেলার দেবহাটা সহ তিনটা উপজেলায় দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত

ইব্রাহীম হোসেন দেবহাটা উপজেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাতক্ষীরা জেলার দেবহাটা সহ তিনটা উপজেলায় দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত। ষষ্ঠ উপজেলা নির্বাচনে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে আজ ২১ মে সাতক্ষীরা জেলার তালা,দেবহাটা, আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। জেলার তিনটা উপজেলার নির্বাচন অবাদ,সুষ্ঠ, শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। এ দিকে গত ২০ মে সকল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে প্রয়োজনীয় সরঞ্জামাদি। দেবহাটা উপজেলায় ৯ প্রার্থীর মধ্যে উপজেলা চেয়ারম্যান ৫ জন,ভাইস-চেয়ারম্যান ২ জন, মহিলা- ভাইস- চেয়ারম্যান পদে ২ জন লড়ছেন।চেয়ারম্যান পদে মুজিবুর রহমান (মোটরসাইকেল), আল-ফেদাউস আলফা (হেলিকপ্টার),আবু রাহান তিতু ( ঘোড়া), রফিকুল ইসলাম (আনারস), এ্যাড. গোলাম মোস্তাফা (চিংড়ি মাছ)প্রতিক নিয়ে লড়ছেন। ভাইস-চেয়ারম্যান পদে হাবিবুর রহমান সবুজ (তালা), বিজয় ঘোষ (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জি.এম স্পর্শ (কলস) ও আমেনা রহমান (ফুটবল) প্রতিক নিয়ে লড়ছেন।দেবহাটা উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৫ শত ২৭ জন।তার মধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৫৫ জন ও মহিলা ভোটার ৫৫ হাজার ৪ শত ৭১ জন।
আমাদের দেবহাটা উপজেলা প্রতিনিধি ইব্রাহীম হোসেন জানান কুলিয়া,পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া, ও দেবহাটা সদর ইউনিয়নে শুষ্ঠ ভাবে ভোট গ্রহণ চলছে। তবে লক্ষ্য করা গেছে সকাল থেকে ১ টা পর্যন্ত ভোটার উপস্থিতি কম ছিলো।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

নয় দফা না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো: জামায়াত আমির

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ নয় দফা দাবি সরকার না মানলে এক দফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লং মার্চের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামাত আমির ডা. শফিকুর রহমান বলেন- সরকার নয় দফা দাবি না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো। নয় দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। তবে দাবি না মানলে এক দফার আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ