আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রামে তুচ্ছ ঘটনায় মারামারিতে শিক্ষার্থীর মৃত্যু, আটক এক

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে তুচ্ছ ঘটনায় মারামারিতে শিক্ষার্থীর মৃত্যু, আটক এক

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে মো.আরিফ (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় সাকিব নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (২ জুন) বিকেলে উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেঙ্গুরা এলাকায় এ ঘটনা ঘটেছে।এ সময় আহত আরিফকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের রেফার করা হয় । রাত ৯টার দিকে চমেক হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। নিহত আরিফ উপজেলার সারোয়াতলী ইউনিয়নের দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির মো.জাকির হোসেনের ছেলে। সে শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তারা ২ ভাই, ১ বোন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত নিহতের পিতা মো.জাকির হোসেন বলেন, বিকেলে স্কুল ছুটির পর আরিফ ঘরে আসে। এরপর চা-নাস্তা খেয়ে বাড়ির পাশে খেলতে গিয়েছিল। সেখানে খেলার সময় প্রতিবেশি সাকিবুল ইসলামের সাথে ঝগড়া হয়। এ নিয়ে সাকিবসহ কয়েকজনে মিলে আরিফকে মেরে রাস্তা ধারে ফেলে রাখে। স্থানীয় ইউপি সদস্য মো.আব্বাস উদ্দিন বলেন, খেলার সময় দুই বন্ধু সাকিব ও আরিফের মধ্যে ঝগড়া হয়েছিলো। এনিয়ে সাকিব, তার ভাই ও মা মিলে আরিফকে মেরেছে বলে জানতে পেরেছি। এতে আরিফ নামের ছেলেটা মারা গেছে। এঘটনায় পুলিশ সাকিবকে আটক করেছে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আছহাব উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ