আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

ওমেন এন্টারপ্রেনিউরশীপ ডেভেলপমেন্ট বিষয়ক সভা নারী উদ্যোক্তাদের কর্মশালার মাধ্যমে প্রশিক্ষিত করার গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ওমেন এন্টারপ্রেনিউরশীপ ডেভেলপমেন্ট বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির প্রথম সভা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। সাব-কমিটির ডিরেক্টর ইনচার্জ, চেম্বার সহ-সভাপতি রাইসা মাহবুবের সভাপতিত্বে জয়েন্ট কনভেনর সাদমান সাইকা সেফা ও বিবি মরিয়ম, সদস্যদ্বয় মানজুমা মোরশেদ ও ওয়ায়েজা মাসনুন এবং চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিরেক্টর ইনচার্জ রাইসা মাহবুব নারী উদ্যোক্তাদের জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ‘মুক্তি’ ঋণদান কর্মসূচী চালু করায় সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। নারীদের উদ্যোক্তা হিসেবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন কর্মশালার মাধ্যমে তাদের প্রশিক্ষিত করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি ব্যবসা শুরুর জন্য প্রাথমিক করণীয়, ট্রেড লাইসেন্স-সহ আমদানি-রপ্তানি ও বিভিন্ন লাইসেন্স প্রাপ্তি এবং ভ্যাট ও ট্যাক্স সম্পর্কিত সম্মুখ ধারণা প্রদানের লক্ষ্যে নারী উদ্যোক্তাদের নিয়ে চেম্বারের পক্ষ থেকে কর্মশালা আয়োজনের কথা জানান।
অন্যান্য বক্তারা নারীদের উদ্যোক্তা হওয়ার বাধাসমূহ দূরীকরণ, প্ুঁজির সংকট নিরসন এবং করমুক্ত আয়সীমা বৃদ্ধি করাসহ নারী উদ্যোক্তাদের এসএমই খাতে সুযোগ-সুবিধা আরো বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চাকরিজীবী ও ব্যবসায়ী দম্পতির সন্তান লালন-পালনে বেবি সিটার ও কেয়ার গিভারের মত বিভিন্ন কাজে নারীদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ আয়োজন-সহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য চেম্বারের প্রতি আহবান জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

চট্টগ্রামের পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফদার-৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ