রাণীশংকৈল উপজেলা পরিষদের বিদায় ও নবনির্বাচিত চেয়ারম্যানদের বরন অনুষ্ঠিত

বিজয় রায় রানীশংকৈল ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁও:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ৯জুন রবিবার বিকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদের পুরাতন চেয়ারম্যানদের বিদায় ও নব নির্বাচিত চেয়ারম্যানদের বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের অফিসারবৃন্দ্ব ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে নব-নির্বাচিত চেয়ারম্যানদের বরন করে নেওয়া হয়। উক্ত বরন সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান,নব নির্বাচিত চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার,
সাবেক ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,জেলা পরিষদের সদস্য আব্দুল বাতেন স্বপন, উপজেলা আ”লীগের যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ এলবাট, পৌর আ”লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ নবাব আলী ও মহাদেব বসাক,সমাজ সেবা কর্মকর্তা আঃ রহিম,কৃষি অফিসার সইদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন,মতিউর রহমান,আবুল কাসেম,আঃ বারি,জিতেন্দ্র নাথ বর্ম্বন,
মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক আলী,উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও সহ সভাপতি হুমায়ুন কবির। এছাড়াও অনন্য কর্মকর্তা সহ সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন পল্লী বিদ্যুৎ অফিসের ডিজি এম নেজামুল হক।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ভাঙ্গুড়া উপজেলা কৃষকদল।বুধবার ১১ নভেম্বর রাত ৮ টার দিকে উপজেলা কৃষক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম এর নেতৃত্বে মিছিলটি ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায়। মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে দলীয় নেতাকর্মীরা তাদের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।

মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।এ সময় উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সহ উপজেলা ও পৌর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ ও মশাল মিছিল কে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মসূচিতে উপজেলা ও পৌর এলাকার কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের মশাল মিছিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে ফেসবুকে আগাম ঘোষণা দিয়ে মশাল মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ মিছিল করেছে বলে জানা গেছে।

এ সংক্রান্ত ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও মোহাম্মদ ইফতু নামের একটি ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। এর আগে দুপুরে একই আইডি থেকে অবরোধের বিষয়ে আগাম ঘোষণা দেওয়া হয়েছিল। এতে তিনি উল্লেখ করেছেন, ৫ আগস্ট পরবর্তীতে প্রথমবারের মতো বোয়ালখালী যুবলীগ ছাত্রলীগের অবরোধ ও মশাল মিছিল। ভিডিওটিতে, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে সহ বিভিন্ন ধরণের স্লোগান দিতে দেখা যায়।

ছাত্রলীগের অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ও জান মালের ক্ষয়ক্ষতি রোধে দিনভর পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে। এছাড়া বোয়ালখালীর বিপ্লবী দেশপ্রেমিক ছাত্র-জনতার ব্যানারে অবরোধের নামে আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে সন্ধ্যায় মোটর সাইকেল মিছিল করেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। একটি ভিডিও ফেসবুকে দেখেছি। এতে এটি বোয়ালখালী হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রয়েছে।

আলোচিত খবর

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে – জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন-দেশের ভেতরে ও বাইরে থেকে যারা বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের প্রত্যেককে একে একে জবাব দেওয়া হবে। আজ ৭ নভেম্বর শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রার আগে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর দেশের মানুষ মুক্তভাবে বিপ্লব ও সংহতি দিবস পালনের সুযোগ পেয়েছে। তবে দেশের বিরুদ্ধে আবারও একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অতীতের মতো এবারও ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। কিন্তু এ দেশের মানুষকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দমিয়ে রাখা যাবেনা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিল। স্বাধীনতার পেছনে মানুষের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু স্বাধীনতার পর থেকেই দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন মহল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। তারা সাধারণ মানুষকে দাবিয়ে রাখা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপশক্তিকে পরাজিত করা হয়েছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্রের সূচনা হয়। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার মেনে নিতে না পারা একটি মহল বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। বারবার জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

১৯৯০ সালের গণ-আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবারও তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছিল। কিন্তু পরবর্তী সময়েও জনগণের সেই অধিকার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো ২০২৪ সালের ৫ আগস্টও জনগণ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে পরাজিত করেছে।তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলন শুধু দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, একই সঙ্গে ছাত্র-জনতা স্বৈরাচারী শক্তিকেও দেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের মানুষ অতীতেও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। তাই কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের আন্দোলন ও অর্জন থামিয়ে রাখা যাবে না।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো আবারও একটি মহল দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাধাগ্রস্ত করতে চায়। একই সঙ্গে জনগণের ভোটের রাজনীতি ও গণতান্ত্রিক নির্বাচনব্যবস্থা বন্ধ করার চেষ্টা করছে। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা প্রমাণ করে, এ দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে জানে।

দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বিভেদ থাকা উচিত নয়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অতীতের বিভিন্ন আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মতো এবারও ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে প্রতিটি ষড়যন্ত্রের জবাব একে একে দেওয়া হবে। কোনো শক্তিই বাংলাদেশের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।

আরও পড়ুন

সর্বশেষ