আজঃ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

ডিমলায় আলোচিত ধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

আনোয়ার হোসেন ডিমলা নিলফামারী:

নিলফামারী:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নীলফামারীর ডিমলায় আলোতিচ (০৮) বছরের সেই শিশু ধর্ষন মামলার আসামীকে ২৩ দিন পরে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী এর একটি চৌকস দল।

রোববার (৯ জুন) সকালে জেলার সৈয়দপুর উপজেলার বিমানবন্দর এলাকা হতে গোপন সংবাদের ভিতিত্তে র‌্যাব-১৩ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে আসামী মমিনুর রহমান (২৮) কে গ্রেফতার করে। পরবর্তিতে আইনি পদক্ষেপ গ্রহনের জন্য ডিমলা থানার (ওসি) দেবাশীষ রায় এর নিকট আসামীকে হস্তান্তর করা হয়।

ঘটনার বিবরণ জানাযায়, গত (১৭ই মে-২০২৪) উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ী (মাষ্টারপাড়া) গ্রামের সোহেল রানা ওরফে মিলনের (০৮) বছরের নাবালিকা শিশুকন্যা ও পন্ডিতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রীকে একই এলাকার আতোয়ার রহমানের বিবাহিত ছেলে এক সন্তানের জনক মোঃ মমিনুর রহমান (২৮) জোর পূর্বক ধর্ষন করে।

এ ব্যাপারে ধর্ষিতার চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় দুইদিন পর শিশুকন্যাটির পিতা সোহেল রানা ওরফে মিলন মোঃ মমিনুর রহমানকে আসামী করে ডিমলা থানায় একটি মামলা করেন। যাহার মামলা নং-২০, তারিখ- ১৯ মে-২০২৪। পরবর্তিতে আসামী মমিনুর গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয়।

এ বিষয় র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান বলেন, ধর্ষণের ঘটনার পর হতেই র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর একটি অভিযানিক দল তথ্য সংগ্রহ ও আসামীকে গ্রেপ্তারের কাজ করতে শুরু করে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিম করে বলেন, অভিযোগের ভিত্তিতে এজাহার নামীয় আসামী মমিনুর রহমানকে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে র‌্যাব ১৩ এর একটি চৌকস টিম জেলার সৈয়দপুর উপজেলার বিমানবন্দর এলাকা হতে তাকে গ্রেফতার করে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ : পুলিশের জালে ১০ নারী-পুরুষ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই ভেড়া মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর বাকলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে চাক্তাই ভেড়া মার্কেটের স্বপ্নীল আবাসিক হোটেলের চতুর্থ তলার কয়েকটি কক্ষে অভিযান চালানো হয়।এ সময় অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান।
আটককৃতরা হলো, মাইনউদ্দিন (৩০), মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আব্দুল গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)।

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালী থানা এলাকায় সোমবার গভীর রাতে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর হলো, মো. আলমগীর হোসেন প্রকাশ আলম (৩৬), মো. তসলিম (৩৯),মো. রাসেল (২২), আরাফাত হোসেন (২২), মো. আয়াত বাদশা (২২), মো. হাসান (২২) ও মো. হৃদয় (২১)। পুলিশ জানায়, এদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৪টি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা, ১টি লাল-নীল হাতলযুক্ত ফোল্ডিং ছোরা, ১টি লাল রঙের প্লাস্টিকের হাতল ও কভারযুক্ত স্টিলের ছোরা এবং ১টি স্টিলের চেইন উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

জানা যায়, এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

সর্বশেষ