৮৬ লাখ টাকার ব্রিজের গার্ডার দেবে গেছে আতাউর রহমান কাওছার

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:
ওসমানীনগরে ত্রুটিপূর্ণ সাটারিং ও মানহীন কাজে ব্রিজের গার্ডার প্রায় ৬ ইঞ্চি নিচের দিকে দেবে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় ব্রিজের ছাদ ঢালাই দেয়া হলে ভবিষ্যতে ব্রিজের মধ্যখানে ফাটল দেখা দেবে বলে আশংকা করছেন স্থানীয় এলাকাবাসী। সম্প্রতি ঠিকাদারী প্রতিষ্ঠান ব্রিজের ছাদ ঢালাইয়ের গার্ডার নির্মাণ করলে গার্ডারের মধ্যস্থান প্রায় ৬ ইঞ্চি দেবে যায়। বিষয়টি এলাকার লোকজন উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তাকে জানালে তিনি দেখবেন বলে জানান।
জানা গেছে,ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের মুতিয়ারগাঁও, হলিমপুর, ভাগলপুর, কলারাইসহ এলাকার অন্যান্য ৭/৮টি গ্রামের মানুষের যোগাযোগের স্বার্থে ২০২২-২৩ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৮৬ লাখ টাকা ব্যয়ে ক্ষুদির খালের ওপর ১৫ মিটার দৈর্ঘ্যরে একটি ব্রিজ নির্মাণের প্রকল্প নেয়া হয়। গত বছরের জানুয়ারি মাসে কাজটি পায় নিজাম এন্টারপ্রাইজ নামের ঠিকাধারী প্রতিষ্ঠান। নিজাম এন্টারপ্রাইজ কাজটি নিজে না করে সাব কন্টাক্ট হিসেবে ব্রিজের কাজটি বিক্রি করে দেন জনৈক ইমরান মিন্টু নামের এক ঠিকাদারের কাছে। ইমরান মিন্টু কাজ পাওয়ার পর উক্ত স্থানের পুরোনো ব্রিজ ভেঙে মালামাল বিক্রি করে দেয়ার পর নতুন ব্রিজ নির্মাণের জন্য একপাশের বেইজের সামান্য অংশের কাজ করে প্রায় এক বছর ফেলে রাখেন। গত এপ্রিল মাসে উপজেলা সমন্বয় কমিটির সভায় ব্রিজ নির্মাণের বিলম্বের বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও আলোচনা করেন। এরপর দৈনিক সিলেটের ডাকসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে আবার জনৈক ঠিকাদার ইমরান মিন্টু ব্রিজের কাজ শুরু করেন। বর্তমানে ব্রিজের মানহীন কাজ ও ত্রুটিপূর্ণ সাটারিং হওয়ায় ব্রিজের গার্ডার নিচ দিকে প্রায় ৬ইঞ্চি দেবে গেলে এলাকাবাসী সংশ্লিষ্টদের জানান।
স্থানীয় মুতিয়ারগাঁও গ্রামের বাসিন্দা অলিদ মিয়া (৪৫), আরিফ উল্লাহ (৬৫), মনজুর মিয়া (৩০) ও নজরুল ইসলাম বলেন, আমাদের এলাকার মানুষের পথ চলাচলের জন্য সরকার একটি ব্রিজ বরাদ্ধ করেন। কিন্তু ঠিকাদার অতি নিম্ন মানের কাজ করছেন। আমরা এলাকার পক্ষ থেকে বার বার তাকে বলেও কাজের মান উন্নত করাতে পারছিনা। পানির মধ্যে সাটারিং করে গার্ডার স্থাপন করায় গার্ডার প্রায় ৬ইঞ্চি নিচ দিয়ে দেবে গেছে। এখন ঠিকাদার চাচ্ছেন এই ত্রুটিপূর্ণ ও দূর্বল সাটারিং দিয়েই ঢালাই সম্পন্ন করতে। এভাবে ঢালাই কাজ সম্পন্ন হলে ব্রিজের ছাদ ফেটে যাওয়ার আশংকা করছি।
সাব ঠিকাদার ইমরান মিন্টু বলেন, আমিতো ঠ্যালা মেরে ভাংছি না কিছু। কিভাবে দাবিত হয়েছে এটা ইঞ্জিনিয়ার বুঝবে। আমি কিছু বলতে পরবো না।
উপজেলা প্রকল্প কর্মকর্তা সুহেল রহমান বলেন, আমি ঘটনাস্থলে যাইনি। ঘটনাস্থলে গিয়ে দেখবো কি হয়েছে।
সিলেট জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুছ বুলবুল বলেন, বিষয়টি আমার জানা নেই। ঘটনাস্থলে গিয়ে দেখে বক্তব্য দেবো। না দেখে কিছু বলতে পারবো না।
এ ব্যাপারে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস বলেন, বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখবো।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ফরিদা ইয়াসমিন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মিরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাসুদ আলম তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন।

পুলিশ জানায়, ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মিরসরাই থানার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন অপরাধ দমন এবং মাদক উদ্ধার অভিযানে সাফল্য দেখিয়েছেন।এছাড়াও ডাকাতির মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতার, হত্যা মামলার আসামী গ্রেফতারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মাসুদ আলম ছাড়াও জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি ফরিদা ইয়াসমিন বলেন, এই সম্মাননা মিরসরাই থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অবশেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। এর আগে গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ কারখানাটির উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।

দীর্ঘদিন পর কারখানাটি পুনরায় চালু হওয়ায় কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ও উৎসাহ ফিরে এসেছে।কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান জানান, দীর্ঘ প্রায় ছয় মাস পর আমরা উৎপাদনে ফিরেছি। এই দীর্ঘ সময়ে যে ক্ষতি হয়েছে, নিয়মিত উৎপাদনের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

সিইউএফএলের বিগত কয়েক বছরের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে কারখানাটি মাত্র পাঁচ দিন চালু রাখতে পেরেছিল। ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি বন্ধ হওয়ার দীর্ঘ সময় পর তা অক্টোবরে চালু হয়। এরপর ২০২৫ সালের বিভিন্ন সময়ে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে বারবার কারখানাটি বন্ধ ও চালুর প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। সর্বশেষ গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যা দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় পর ১৫ সেপ্টেম্বর পুনরায় চালু হলো।

সিইউএফএলের উৎপাদন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) উত্তম চৌধুরী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে আমাদের উৎপাদন প্রাথমিকভাবে শুরু হয়েছে। গত মাসের শেষের দিকে আমরা গ্যাস পেলেও কারিগরি ত্রুটির কারণে তাৎক্ষণিকভাবে উৎপাদনে ফিরতে পারিনি। এরপর একে একে সব যন্ত্রপাতি সচল করার চেষ্টা করা হয়েছে। আশা করি, আগামীকালের মধ্যে কারখানাটি পুরোপুরি ত্রুটিমুক্ত ও স্বাভাবিক অবস্থায় আসবে।

কারখানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ছয়টার দিকে আনুষ্ঠানিকভাবে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। এর আগে গ্যাস সরবরাহ পাওয়ার পর প্রথমে অ্যামোনিয়া উৎপাদন শুরু করা হয়। এরপর ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালুর কার্যক্রম সম্পন্ন করা হয়। চালুর প্রাথমিক পর্যায়ে কিছু যান্ত্রিক জটিলতা দেখা দিলেও তা দ্রুত সমাধান করা হয়।

কাফকোর পাশেই অবস্থিত সিইউএফএলে দীর্ঘদিন ধরেই গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হয়ে আসছে। কারখানাটির পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য দৈনিক প্রায় ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। একসময় দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা থাকলেও বিভিন্ন কারণে বর্তমানে এর কার্যকর সক্ষমতা অনেকটাই কমেছে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ