আজঃ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

বই মানুষকে আলোকময় জগতে পৌঁছতে সহায়তা করে- অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য

বরুণ আচায্য বলাই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বইয়ের পাতায় যে প্রদীপ জ্বলে, সে আলোকশিখা জীবন-জগতের সব নিকষকালো অন্ধকার দূর করে একটি আলোঝল জীবন, সমৃদ্ধ স্বদেশ সোনার বাংলা, মানবিক পৃথিবী গড়ে তুলতে সহায়তা করে।শ্রী প্রিয়াশীষ চক্রবর্তী অর্পণ সংকলিত এবং সুমন কুমার বনিক ও চন্দন নাথ কর্তৃক প্রকাশিত গীতা দর্পণ ও জ্যোতি দর্পণ গ্রন্থদ্বয়ের ২য় সংস্করণের প্রকাশনা উৎসবে বক্তারা একথা বলেন।
গত ২১ জুন ২০২৪ খ্রিঃ তারিখ বিকাল ৪টায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম আন্দরকিল্লাস্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রমুগ্ধ প্রকাশনা উৎসবের সভাপতিত্ব করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি শ্রী শুভাশীষ চৌধুরী। অধ্যাপক সুব্রত কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য, প্রাবন্ধিক, ধর্মগবেষক ও গ্রন্থ-প্রণেতা শ্রীসুদর্শন চক্রবর্তী, বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা এডভোকেট শ্রী তপন কান্তি দাশ, উপদেষ্টা ও জনতা ব্যাংকের সাবেক এজিএম শ্রী শম্ভু দাশ, এডভোকেট শ্রী প্রবীর ভট্টাচার্য্য, বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও প্রাচ্যভাষা প্রচার পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শ্রী মিলন কান্তি দেবনাথ, বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এডভোকেট শ্রী শুভাশীষ শর্মা, বাগীশিক মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, বাগীশিক কেন্দ্রীয় সংসদের দাতা সদস্য ডাঃ শ্রী জয়টু কুমার শীল, উত্তর জেলার সাধারণ সম্পাদক শিবু দাশ। উক্ত প্রমুগ্ধ প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন গীতা দর্পণ গ্ৰন্থের প্রকাশক শ্রী চন্দন নাথ, জ্যোতি দর্পণ গ্ৰন্থের প্রকাশক শ্রী সুমন বণিক, সহযোগী সংকলক লায়ন বরুণ আচার্য্য বলাই, পণ্ডিত শ্রী জে কে শর্ম্মা (ধর্ম্মাচার্য্য), বাগীশিক কেন্দ্রীয় নেতা বিকাশ চৌধুরী, অনুপম নাথ, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সহ-সভাপতি বিপ্লব পাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নিকু শীল, উজ্জ্বল ভৌমিক, সৈকত দাশ, দেবপ্রসাদ চক্রবর্তী, শংকর চক্রবর্তী, বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী শ্যাম সুন্দর বৈষ্ণব, ফটিকছড়ি উপজেলা সংসদের সহ সভাপতি শ্রী মানস চক্রবর্তী, প্রভাষক রুপন দাশ, সাংগঠনিক সম্পাদক আদিত্য দাশ সৈকত, ডাঃ অমিত ভৌমিক সৈকত, স্মৃতি রঞ্জন নাথ বাবু, রনঞ্জিত নাথ প্রমুখ।
বক্তারা আরো বলেন, লেখক শ্রী প্রিয়াশীষ চক্রবর্তী’র সুলিখিত দু’টি গ্রন্থ গীতা দর্পণ ও জ্যোতি দর্পণ পাঠকনন্দিত হবে এবং জ্ঞানসমৃদ্ধ সুন্দর-মানবিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে- এ প্রতীতি লালন করি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নির্বাচিত হয়ে সংসদে ষাচ্ছেন যে সাত বিজয়ী নারী প্রার্থী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্বাচিত হয়ে সংসদে ষাচ্ছেন যে সাত বিজয়ী নারী প্রার্থী।
১. মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা,
২. ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,
৩. সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা,
৪. ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ,
৫. ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল,
৬.নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং
৭. ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশার জয়।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশার জয়।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ