আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

কুড়িগ্রাম:

নাগেশ্বরীতে দম্পতিকে অচেতন করে দুর্ধর্ষ চুরি

নুরুন্নবী সরকার কুড়িগ্রাম প্রতিনিধি:

নাগেশ্বরী:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাতে অভিনব কাইদায় জানালা দিয়ে চেতনানশক স্প্রে করার পর স্বামী-স্ত্রীকে অচেতন করে এক দুর্ধষ চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা শাবল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নাগেশ্বরী উপজেলার মাসুদ রানার গ্রামের বাড়ীতে এ ঘটনা ঘটে।

মাসুদ রানা জানায়, রাতের খাবার শেষে তারা রাত সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। সম্ভবত রাত ১ টার দিকে চোরেরা খোলা জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করাতে তারা অচেতন হয়ে পড়েন। এরপর শাবল দিয়ে দরজার ছিটকেনি ভেঙ্গে ঘরে প্রবেশের পর আলমারি থেকে নগদ আড়াই লাখ টাকা ও পরিবারের দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা। সকাল সাড়ে ৬ টার দিকে তাদের জ্ঞান ফেরার পর উঠে দেখেন ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় মেঝেতে পড়ে আছে।মাসুদ রানার স্ত্রী জানায়, তারা স্বামী স্ত্রী এক ঘরেই ঘুমিয়ে ছিলেন। রাতে ঘরের জানালা খোলাই ছিল। এ সুযোগে চোরেরা তাদেরকে অচেতন করে সব নিয়ে গেছে। তিনি আরো জানান, আলমারীতে তার বিয়ের সময়ের গহনাসহ পরিবারের ছেলে মেয়েদের মিলে প্রায় দেড় ভরি গহনা ছিল। এছাড়াও তার স্বামীর ব্যবসার জন্য একটি এনজিও থেকে লোন নিয়েছিলো লোন নেওয়া টাকাসহ প্রায় আড়াই লাখ টাকা ছিল তাদের ঘরে। চোরেরা তাদের সর্বশান্ত করে গেছে। তিনি জানান, আর কয়দিন পরই কিস্তি দিতে হবে । কিভাবে এনজিওর লোন শোধ করবেন তা নিয়েই মহা দুশ্চিন্তায় পড়েছেন পরিবারটি।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার জানান, চুরির বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। তারপরও খোঁজ নিয়ে ব্যাবস্থা নিবেন বলে জানান

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফদার-৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের লাশ মিলল ডোবায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের
লাশ মিলল ডোবায়
ছবি-৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন। বুধবার সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শ্যালক মো. হাসান বলেন, গত ৬ মার্চ থেকে আমার দুলাভাই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছিলাম। আমার দুলাভাইকে কেউ পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ