আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

মোবাইল উদ্ধারে ঝিনাইদহ আনা হয়েছে আ.লীগ নেতা বাবুকে

রবিন মাহমুদ, ঝিনাইদহ প্রতিনিধি-

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামী কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪ টার দিকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে তাকে কঠোর নিরাপত্তার মাধ্যমে নিয়ে আসা হয়। এর আগে ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন স্থানে পুলিশী কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বাবুকে নিয়ে আগামীকাল তার ফেলে দেওয়া মোবাইলসহ আলামত উদ্ধার অভিযান হতে পারে বলে পুলিশের একটি সুত্র জানিয়েছে।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেন জানান, সংসদ সদস্য আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল অরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ