আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

জাতীয়:

আপাতত বাড়ছে না মেট্রোরেলের ভাড়া

ঢাকা অফিস:

রেলযোগাযোগ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেট্রোরেলের ভাড়ার ওপর এনবিআরের ভ্যাট অব্যাহতির মেয়াদ না বাড়ালেও আজ থেকে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে এখনই বাড়ছে না মেট্রোরেলের ভাড়া।

সোমবার (১ জুলাই) সকালে আগারগাওঁ মেট্রোরেল স্টেশনে গিয়ে দেখা গেছে, আগের ভাড়ায় যাতায়াত করছেন যাত্রীরা। জানা গেছে, ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পাঠানো চিঠির জবাব আসেনি এনবিআর থেকে।

ভ্যাট আইন অনুযায়ী, শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহনের ভাড়ার ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। মেট্রোরেল শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় এর ভাড়ায় ভ্যাট চায় এনবিআর। যদিও প্রযুক্তিগত বেশকিছু সমস্যার কারণ দেখিয়ে এখনই ভাড়া না বাড়ানোর জন্য আবেদন করেছে ডিএমটিসিএল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে ঢাকা ছেড়েছেন  প্রধানমন্ত্রী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বার্তায় জানানো হয়েছে-  সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

 সফরসূচি অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টায় সেখানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।জনসভা শেষে বিকেলে দিনাজপুরের শেখ ফরিদ মডেল কবরস্থানে  তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন তিনি। পরে বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেয়ার কথা রয়েছে।

জেলা পরিষদের ৪২ প্রশাসক নিযুক্ত। 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) নিয়োগ দেওয়া পর  প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ