আজঃ সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

ভারতীয় বাংলা সিনেমা:

গায়ের রঙের কারণে অডিশনে বাদ : এখন তার রূপেই বুঁদ

বিনোদন বাংলা ডেস্ক:

সিনেমা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

একজন সফল চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে বহুবার প্রত‍্যাখ‍্যানের মুখোমুখি হতে হয়েছে। এমনকী নিজের গায়ের রং ফর্সা নয় বলেও তাকে বাদ দেওয়া হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে নিজেই জানিয়েছেন গায়ের রং নিয়ে অতীতের ঘটে যাওয়া ঘটনা।বলিউড, হলিউড থেকে দক্ষিণী, রূপালি পর্দায় বর্তমানে প্রতিষ্ঠিত অভিনেত্রী শোভিতা ধুলিপালা। তবে, এই কৃষ্ণসুন্দরী তার ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। তিনি ২০১৩ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন।

তবে প্রতিষ্ঠিত মডেল হওয়ার পরেও রিজেকশনের মুখোমুখি হয়েছেন। সর্বভারতীয় এক সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে শোভিতা জানিয়েছেন তার কঠিন সময়ের কথা।শোভিতা’র কথায়, আমি শোবিজ দুনিয়ার সঙ্গে যুক্তই ছিলাম না। অডিশন দিয়ে দিয়েই আমি এসেছিলাম। প্রথম দিকে আমি কেবলমাত্র মডেল হিসেবে কাজ করতাম। বিজ্ঞাপনের অডিশন দিতাম। আমি তিন বছর অডিশন দিয়েছিলাম। ওই সময়ে প্রায় ১০০০ অডিশন দিয়েছি।

তিনি বলেন, যখন আপনি প্রথম কোনো কাজ করা শুরু করেন, তখন প্রতিটা কাজ এক একটা যুদ্ধের মতো মনে হয়। আমি ফিল্মি দুনিয়া থেকে আসিনি। আমার স্পষ্ট মনে আছে, বিজ্ঞাপনের একটি অডিশন দিতে গিয়েছিলাম। সেখানে আমাকে বলা হয়েছিল, আপনি ফর্সা নন। আমার মুখের ওপরেই ওরা বলে দেয় আমার সুন্দর গায়ের রং নেই।

জানা যায়, শোভিতা ধুলিপালা শুধুমাত্র ভারতীয় সিনেমায় নয়, হলিউডেও তার ছাপ রেখেছেন। কিছুদিন আগে শোভিতার প্রথম হলিউড ছবি ‘মাঙ্কিম্যান’ মুক্তি পেয়েছে, যেটিও বেশ প্রশংসা কুড়িয়েছে। এর পাশাপাশি বলিউডেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন শোভিতা। ‘দ‍্য নাইট ম‍্যানেজার’ এ অনিল কাপুর, আদিত‍্য রয় কাপুরের মতো বড় বড় অভিনেতাদের সঙ্গে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

এওয়ার্ড প্রোগ্রামে এসে সেলফি নিলেন ডান্সার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এওয়ার্ড প্রোগ্রামে এসে সেলফি নিলেন ডান্সার।

৯ মাসের নিষেধাজ্ঞা থাকছে সেন্ট মার্টিন ভ্রমণে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপে ১ ফেব্রুয়ারি থেকে আগামী ৯ মাস পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে। এ সিদ্ধান্তে দ্বীপের ব্যবসায়ী, শ্রমজীবী ও পরিবহন খাতের মানুষের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

আজ ৩১ জানুয়ারি চলতি মৌসুমের শেষদিনে শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাতায়াত করছে। নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না।স্থানীয়দের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রতিদিন গড়ে দুই হাজার পর্যটক করে প্রায় ১ লাখ ২০ হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন।

সেন্ট মার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহমান গণমাধ্যমকে বলেন- অধিকাংশ ব্যবসায়ী লাভ তো দূরের কথা, বরং লোকসানে পড়েছেন। নির্বাচন শেষে যদি আবার পর্যটন চালু করা হয়, তাহলে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ থাকবে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন-দ্বীপের প্রায় সব মানুষ পর্যটনখাতের সঙ্গে যুক্ত। হঠাৎ করে ভ্রমণ বন্ধ হয়ে যাওয়ায় সবাই হতাশ হয়ে পড়েছেন।এদিকে মানবিক বিবেচনায় অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত বা আরও চার মাস পর্যটন চালু রাখার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আলোচিত খবর

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় যান।এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জামায়াত আমিরের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় পৌঁছান তিনি। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।বাসায় জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ