আজঃ শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নোয়াখালী:

নোয়াখালীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদন্ড

রিপন মজুমদার স্টাফ রিপোর্টার:

মাদক সেবন:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নোয়াখালীর সদর উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাজা প্রাপ্তরা হলেন, সদর উপজেলার উত্তর ফকিরপুর গ্রামের বড় মিয়া বাড়ির মৃত আবুল কালামের ছেলে আবু হাসান মোহাম্মদ মাসুম ওরফে ফরহাদ (৫০) ও বানাবাড়িয়া গ্রামের শহীদুল্লার ছেলে মো. মোরসালিন হাসান ওরফে রাফিদ (২৪)।

বুধবার (১০ জুলাই) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উপরিদর্শক) তাজবীর আহাম্মদ। এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার উত্তর ফকিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ফকিরপুর এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে প্রকাশ্যে অ্যালকোহল ও গাঁজা সেবনের করায় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর আসামিদের দুই দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। একই সাথে উভয় আসামিকে একশত টাকা করে অর্থদন্ড করে।

উপরিদর্শক তাজবীর আহাম্মদ বলেন,অপরাধ স্বীকার করায় দুই আসামিকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
পরে তাদের কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম-১১ আসনে বিএনপি প্রার্থী আমীর খসরু চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-১১ আসনে বিএনপি প্রার্থী আমীর খসরু চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত।

সর্বোচ্চ ভোটে জিতলেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাঙামাটি-১ আসনে সর্বোচ্চ ভোটে জিতলেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি ২ লাখ ১ হাজার ৮৪৪ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট। তাদের ভোটের ব্যবধান ১ লাখ ৭০ হাজার ৭০২।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা রির্টানিং কর্মকর্তা নাজমা আশরাফীর ঘোষিত ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

আলোচিত খবর

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ শনিবার ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান- মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।শেখ আব্দুর রশিদ বলেন- নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন।

আরও পড়ুন

সর্বশেষ