আজঃ শুক্রবার ২৭ মার্চ, ২০২৬

চট্টগ্রামের দোকানের ক্যাশবক্স ভেঙে টাকা চুরির অভিযোগে গ্রেফতার-১

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের আসাদগঞ্জের চা পাতার দোকানের ক্যাশ বক্স ভেঙে টাকা চুরির ঘটনায় চোরাইকৃত নগদ ৪ লাখ ৬৬ হাজার ২৫০ টাকাসহ একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তার নাম মো. কামরুল হাসান প্রকাশ সিফাত (২০)। গতকাল বুধবার চট্টগ্রামের পটিয়া থানাধীন বড়লিয়া এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. কামরুল হাসান প্রকাশ সিফাত চট্টগ্রামের পটিয়া থানাধীন বড়লিয়া এলাকার সৈয়দ পাড়া মফিজ মেম্বারের বাড়ির পাশের ৭নং ওয়ার্ড বাসিন্দা মো. শাহ আলমের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে ৬ জুলাই সকাল ১০ টার মধ্যবর্তী সময়ে কোতোয়ালী থানাধীন আসাদগঞ্জ ৯৯৫ ওসমানিয়া লেইনস্থ ইমাম টি এন্ড ট্রেডিং নামক দোকানের উপরের টিন ভেঙে কৌশলে প্রবেশ করে ক্যাশ বাক্সের তালা ভেঙে বাক্সে থাকা নগদ ৪ হাজার টাকা ৬৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায় সিফাত। এই ঘটনায় অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে দোকান মালিক মোহাম্মদ ইমাম বাদী হয়ে মামলা দায়ের করলে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন বড়লিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সিফাতকে। এসময় তার বসতঘরের স্টিলের আলমারি থেকে চুরি হওয়া টাকার মধ্যে নগদ ৪ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ওসি ওবায়েদুল হক বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পটিয়াতে অকটেনের জন্য হাহাকার,পুলিশ পাহারায় মিলছে অকটেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পটিয়াতে অকটেনের জন্য হাহাকার,পুলিশ পাহারায় মিলছে অকটেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার সূর্যোদয়ের পরপরই চবক এর প্রধান দপ্তর, ওয়ার্কশপ, আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সংঘ ও বন্দরে অবস্থানরত জাহাজ ও জলযানসমূহে জতীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে ২৫ শে মার্চ রাতে গণহত্যায় নিহতদের স্বরনে বন্দর সংরক্ষিত এলাকার বাহিরে ১ মিনিটের জন্য প্রতীকি ব্ল্যাকআউট করা হয় এবং বন্দরের সকল জাহাজে ভেঁপু বাজিয়ে স্বাধীনতা দিবসের কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ (জি), বিএসপি, পিএসসি, বিএনসহ অন্যান্য বোর্ড সদস্যবৃন্দ বন্দর রিপাবলিক ক্লাব প্রাঙ্গনে শহীদ স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, নিরাপত্তা বিভাগের গার্ড কর্তৃক প্রদত্ত গার্ড অব অনার গ্রহণ ও শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় চবক এর বিভাগীয় প্রধান, উপ-বিভাগীয় প্রধানগণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বন্দর থানা কমান্ডের নেতৃবৃন্দ, বন্দরের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্রছাত্রীসহ তাদের স্ব স্ব প্রতিষ্ঠান/সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষ্যে বাদ জোহর চবক এর আওতাধীন সকল মসজিদে মহান স্বাধীনতা আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত এবং জাতির শান্তি, সম্বৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও চবক এর সকল ধর্মীয় প্রতিষ্ঠান, এবাদতখানা, মন্দির ও বৌদ্ধ বিহারে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয় এবং বন্দর হাসপাতালে অভ্যন্তরীণ রোগীদের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। বন্দরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য আলোকপাত করে ছাত্র ছাত্রীরেদ মধ্যে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ