আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চসিক মেয়র বীরমুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী

পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ: চসিক মেয়র

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে আয়োজিত
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর মেয়র বীরমুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সড়ক ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ। পরিবহনে বিশৃঙ্খলা জিইয়ে রেখে কোনো সুফল পাওয়া যাবে না। গতকাল মঙ্গলবার সকালে বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির উদ্যোগে হানিফ গ্লোবাল লিঃ ও শ্যামলী গ্লোবাল লিঃ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সূচনা হয় হাফেজ মুনসুরের কোরআন তেলওয়াতের মাধ্যমে। মেয়র আরো বলেন, আমরা যত কিছুই করি না কেন, সড়ক ও পরিবহনে বিশৃঙ্খলা ঠেকানো সম্ভব না হলে জনগণ কোনো সুফল পাবে না। তাই অন্যান্য উদ্যোগের পাশাপাশি এ সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দুর্ঘটনার প্রধান কারণ বেপরোয়া ড্রাইভিং উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে রাস্তা ভালো হওয়ায় গাড়ির গতি বাড়লেও চালকের বেপরোয়াভাবের কারণে দুর্ঘটনা ঘটছে।
মেযর আরো বলেন, নগরীর উপকণ্ঠে একটি বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে চসিক। এটি হবে বন্দরনগরীর তৃতীয় বাস টার্মিনাল। চট্টগ্রামে প্রথম বাস টার্মিনাল চালু হয় ১৯৬৬ সালে নগরীর কদমতলী মোড়ে। দ্বিতীয়টি ১৯৯৩ সালে বহদ্দারহাট এলাকায় নির্মিত হয়। সকলের সন্মিলিত প্রচেষ্টায় এই টার্মিনালকে আধুনিক করা যায়। তিনি হানিফ গ্লোবাল লিঃ ও শ্যামলী গ্লোবাল লিঃ এর যাত্রা শুরু হওয়ায় দক্ষিণ চট্টগ্রামের পরিবহন সেক্টরে যাত্রী সেবা আরো এক ধাপ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন।
হানিফ গ্লোবাল লিঃ ও শ্যামলী গ্লোবাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক হাজী আবুল বাশরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি কপিল উদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাজ্বী মোহাম্মদ ইউনুস, হোটেল হিল ভিউ পূরবী পরিবহনের চেয়ারম্যান কাজল কান্তি দাশ, আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির, চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হক (এসরাল), সুপার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, সেলিম উদ্দিন আরমান। হানিফ গ্লোবাল লিঃ এর পরিচালক মো. খোকনের সার্বিক পরিচালনায়, অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন, শাহ আলম, মো. মুজিব, আবু হানিফ প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ