আজঃ বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬

বহিবিশ্ব:

ইহুদিবিরোধী পোস্ট সরিয়ে দেবে মেটা

বাংলা খবর নিউজ ডেস্ক:

মেটা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জায়নিস্টরা পৃথিবীর নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে এ সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুলাই) মেটা জানিয়েছে, যে সব পোস্টের মাধ্যমে ইহুদি জায়নিস্ট বলে আখ্যা দেওয়া হবে ও তাদের ক্ষতির চেষ্টা করা হবে সেগুলো সরিয়ে দেওয়া হবে।

এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, জায়নিস্টদের অমানবিক বলে আখ্যা দেওয়া, তাদের ক্ষতির আহ্বান অথবা অস্থিত্বের অস্বীকারমূলক পোস্ট সরিয়ে দেওয়া হবে।

ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে মেটার যে নীতি রয়েছে তার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মূলত জায়নিস্টদের আক্রমণ করা হয় এমন পোস্ট সরিয়ে নেবে মেটা। অ্যান্টিসিমিটিক বক্তব্য যেমন তারা পৃথিবী বা মিডিয়া নিয়ন্ত্রণ করছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর ‍দিকে মেটা তার ঘৃণা ছড়ানোর নীতির ক্ষেত্রে আরও পরিবর্তন আনার ঘোষণা দেন। আরবি শব্দ শহীদকেও এর অন্তর্ভুক্ত নিয়ে আলোচনা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গ্রিনল্যান্ড নিয়ে ইইউ ও ট্রাম্প মুখোমুখি অবস্থানে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গ্রিনল্যান্ড নিয়ে ইইউ ও ট্রাম্প মুখোমুখি অবস্থানে। একদিকে সার্বভৌমত্ব রক্ষা, অন্যদিকে শুল্ক আরোপের হুমকি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন – গ্রিনল্যান্ড দখলের দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর আরোপিত শুল্কেের শতভাগ বাস্তবায়ন করবেন।এদিকে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় একজোট হয়েছে ইউরোপের মিত্র দেশগুলো।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন- হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিক হতে পারে না।

যুক্তরাষ্ট্র ও ইউরোপ গ্রিনল্যান্ড ইস্যুতে মুখোমুখি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ।৩৪ মিনিট আগেগ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী আট মিত্রদেশের ওপর নতুন করে শুল্কারোপের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তার নিন্দা জানিয়েছেন ইউরোপের নেতারা।

ট্রাম্পের ওই পদক্ষেপটি সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একইভাবে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁও ওই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন।ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের পণ্যের ওপর ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর ইউরোপের নেতারা এমন মন্তব্য করেছেন।

আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে নতুন এই মার্কিন শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে, যা পরে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ডকে বিক্রির চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলে জানানো হয়েছে।

আলোচিত খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে অনুমোদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ – ২০২৬
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এতে অনুমোদন দেওয়া হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং এর প্রেস রিলিজে বলা হয় উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এইপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে।

নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওযার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ