আজঃ শনিবার ৪ এপ্রিল, ২০২৬

নগরকান্দায় চায়না দুয়ারী জাল জব্দ ও আগুন

মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফরিদপুরের নগরকান্দায় ফুলসুতি ইউনিয়নের গ্রাম পুলিশের সহায়তায় অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত ৪২ টি চায়না দুয়ারী জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।বুধবার উপজেলার ফুলসুতি ইউনিয়নের দফাদার ঈশারত ফকিরের নির্দেশে।সলিথা বড়চক থেকে সকালে চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।পরে উপজেলা প্রশাসন কে খবর দিলে সাধারণ জনতার সম্মুখে জাল গুলো আগুনে পুড়িয়ে তা ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা দেব দুলাল সাহা বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাফী বিন কবিরের নেতৃত্বে, ফুলসুতি ইউনিয়ন গ্রাম পুলিশের সহায়তায় সলিথা বড়চক/বিল থেকে ৪২ টি চায়না দুয়ারী জাল জব্দ করে যার মুল্য ২ লাক্ষ টাকা। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে ট্রাক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের কালুরঘাটে ফেরি না থাকা সত্ত্বেও সামনে এগোতে গিয়ে কর্ণফুলী নদীতে একটি ট্রাক তলিয়ে গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে কালুরঘাটের বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে।সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি রড বোঝাই করে লোহাগাড়া উপজেলায় পণ্য পৌঁছে দিয়ে খালি অবস্থায় চট্টগ্রাম শহরে ফিরছিল। ফেরার পথে কালুরঘাটে পৌঁছালে সেখানে কোনো ফেরি ছিল না। এরপরও ট্রাকটি সামনে এগিয়ে যেতে থাকে এবং একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে যায়।
দুর্ঘটনার সময় চালক মো. ওসমান ট্রাক থেকে নদীতে লাফ দিয়ে প্রাণে বাঁচেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। প্রথম দিকে স্থানীয়দের কেউ কেউ ট্রাকটিতে চালক ছাড়া আরও একজন থাকার আশঙ্কা প্রকাশ করেন। তবে পরে সিসিটিভি ফুটেজসহ বিভিন্নভাবে যাচাই-বাছাই করে প্রশাসন নিশ্চিত হয়, দুর্ঘটনার সময় ট্রাকে চালক ছাড়া অন্য কেউ ছিলেন না। এ কারণে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালেও তাদের উদ্ধারকাজে নামতে হয়নি।
আহত চালক মো. ওসমান কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অলক চাকমা বলেন, দুর্ঘটনার সময় ঘাটে কোনো ফেরি ছিল না। তারপরও ট্রাকটি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করায় এ ঘটনা ঘটে। চালক পরিস্থিতি বুঝতে পেরে নদীতে লাফ দেন, এতে তিনি বুকে ও মাথায় আঘাত পান।তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ট্রাকে অন্য কারও উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। ফলে নিখোঁজের কোনো ঘটনা নেই এবং উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তলিয়ে যাওয়া ট্রাকটি উদ্ধারে পরবর্তী ব্যবস্থা নেবে বিআইডব্লিউটিএ।

সভাপতি এনামুল, সম্পাদক মামুন চট্টগ্রাম টিসিজেএ নির্বাচন সম্পন্ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে এনটিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এনামুল হক সভাপতি এবং সময় টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মোঃ আশরাফুল আলম চৌধুরী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাসান মকুল ও অনুপম শীল।

নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি সনজিব দে বাবু, সহ-সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন এবং নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও মো. নাজিম। ফলাফল ঘোষণার সময় সাধারণ সভার সভাপতি মো. ফরিদ উদ্দিন এবং টিসিজেএর বিদায়ী সভাপতি শফিক আহমেদ সাজিবসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এনামুল, সম্পাদক মামুন
চট্টগ্রাম টিসিজেএ নির্বাচন সম্পন্ন

আলোচিত খবর

সরকারি- বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সরকারি-বেসরকারি সব অফিসের জন্য দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। ৫ এপ্রিল থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে। এতে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় এক ঘণ্টা কমিয়ে মোট ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার পর রাখা এবং বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্যও আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ