নিয়োগ বিজ্ঞপ্তি:

দৈনিক বাংলা খবর পত্রিকায় সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি।

ঢাকা অফিস:

নিয়োগ বিজ্ঞপ্তি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক বাংলা খবর পত্রিকায় সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি।

সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
Email: [email protected]
[email protected]

দৈনিক বাংলা খবর পত্রিকা
বাংলা খবর পত্রিকা লাইভ
Dainik Bangla Khabor World
Bangla Khabor Sports & Entertainment

প্রিন্ট, মাল্টিমিডিয়া এন্ড অনলাইন সংস্করণ ইতিমধ্যে পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারও মানুষ।

(আম জনতার কথা) শ্লোগানে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে একদল তরুণ ও প্রবীণ, অভিজ্ঞ ও আন্তরিক পেশাদার সংবাদকর্মীরা।
এই অগ্রযাত্রা আরও বেগবান করতে ধারাবাহিকতায় ‘দৈনিক বাংলা খবর পত্রিকার নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ।

নিত্য নতুন সকল সংবাদ আরও দ্রুততার সাথে দেশব্যাপী জনমানুষের কাছে পৌঁছে দিতে আমরা সুযোগ দিতে চাই নির্ভীক,উদ্যমী এবং সাংবাদিকতা করতে ইচ্ছুক নবীনদের।

আর এ জন্যই চলার পথে নবীনদের সারথি করতে সারাদেশে (কলেজ-বিশ্ববিদ্যালয়, জেলা-উপজেলা ও থানা) পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।
প্রয়োজনীয় যোগ্যতাঃ
১. সাংবাদিকতা করার প্রবল মানসিক ইচ্ছা।
২. পরিশ্রমী হতে হবে।
৩. অনুসন্ধানী মানসিকতা।
৪. কোনটি সংবাদ আর কোনটি সংবাদ নয় সে সম্পর্কে ধারণা।
৫. লেখালেখির যোগ্যতা।
৬. ভাষাগত দক্ষতা।
যেসব বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করা যাবে-
ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়।
প্রতিটি তথ্য, ছবি এবং ভিডিও ফুটেজ দ্রুত সংগ্রহ করে অফিসে পাঠাতে সক্ষমরাই কেবল আবেদন করুন।
আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবে :

* ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের ই-মেইলে।
* সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে ই-মেইল থেকে সিভি পাঠাবেন পত্রিকা থেকে সেই ই-মেইলেই রিপ্লাই দেয়া হবে।
* ই-মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject-এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি।
* আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে।
* পরিশ্রমী, মেধাবী এবং আগ্রহী অভিজ্ঞ/নতুনদের অগ্রাধিকার দেয়া হবে।
* নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।
* প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা/উপজেলা/ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়মিত সম্মানী ও প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৪০% প্রদান করা হবে।

* নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
* অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
* নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে।
* চূড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড ও যোগদানপত্র প্রদান করা হবে।
* প্রতিনিধিদের নিউজ অবশ্যই ইউনিকোড বা বিজয় ফরমেটে পাঠাতে হবে।

Email: [email protected]
[email protected]
WhatsApp 01715-520225
01819-979222

Hotline:
01973-096932
01973-096933
01973-096934

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাংবাদিকের কাজ ক্ষমতাবানকে প্রশ্ন করা -কাদের গনি চৌধুরী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন- রাষ্ট্র ও ক্ষমতাবানকে প্রশ্ন করা এবং তাদের জবাবদিহিতার মধ্যে রাখা সাংবাদিকতার কাজ। এটি গণতন্ত্রকে শক্তিশালী করে, জনগণের অধিকার রক্ষা করে এবং সমাজে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করে।২ আগস্ট রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও স্থানীয়দের সংঘর্ষে ২০ জন আহত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীতে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। নেপচুন এক্সেসরিজ নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের পক্ষ হয়ে ভাড়াটে সন্ত্রাসীরা এ হামলা চালায়।ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক জরুরি বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা যায়, উত্তর সিটির ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।ডিএনসিসির তথ্য অনুযায়ী, হামলায় চারজন গুরুতর আহতসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরা বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলোচিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এরই মধ্যে পৌঁছানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বঙ্গভবন সূত্রে জাবা যায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করেছেন। তবে স্পিকার বিদেশ সফরে থাকায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তখন তিনি পদত্যাগ করেনননি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। তবে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২২ তম এরাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং ১৯৭১ সালে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ