আজঃ শনিবার ২৪ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামে এক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীর চরনন্দ্বীপের ৭৯ লাখ টাকার চেকের মামলায় আজমীর বিল্ডিং কনস্ট্রাকশনের মালিক ও চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সামশুল আলমকে (৪৫) গ্রেফতার করেছে নগরীর চান্দগাঁও থানা পুলিশ। গত ১১ জুলাই (বৃহষ্পতিবার) নগরীর খতিবের হাট ফরিদার পাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তাঁকে গ্রেফতারের পর কারাগারে প্রেরণ করা হয় বলে জানা যায়। এর আগে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি হাজী এন.এস কর্পোরেশনের মালিক মো. নজরুল ইসলাম (৪৪) বাদী হয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আমলী আদালত নং-৩, চট্টগ্রামে সি.আর মামলা ৫০/২০২০ দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, সামশুল আলমের সাথে নজরুল ইসলামের ব্যবসার খাতিরে ঘনিষ্ঠতা হয়। সে সুবাধে সামশুল আলমের প্রয়োজনে নজরুল ইসলাম থেকে ৭৯ লাখ টাকা ধার নেন। প্রমাণ হিসেবে সামশুল আলম আজমীর বিল্ডিং কনস্ট্রাকশনের নামের (সামশুল আলমের মালিকানাধীন) একটি ৭৯ লাখ টাকার চেক নজরুল ইসলামকে দেন। ২০২০ সালের ২ জানুয়ারি টাকা উত্তোলন করতে গেলে সেখানে পর্যাপ্ত টাকা না থাকায় ঐ দিনেই চেক ডিস্অনার করেন নজরুল ইসালম। ২০২০ সালের ৬ জানুয়ারি একটি পত্রিকায় ৩০ দিনের মধ্যে চেক মূলে পাওনা টাকা পরিশোধ করার জন্য লিগ্যাল নোটিশ প্রচার করেন। সামশুল আলম নোটিশ পেয়ে কিভাবে টাকা আদায় করবে দেখে নেবে বলে হুমকি দেয়ার কথা মামলাতে উল্লেখ আছে। এদিকে ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি নোটিশের সময় অতিবাহিত হলে ৯ ফেব্রুয়ারি সামশুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন নজরুল ইসলাম। সে মামলার গ্রেফতারি পারোয়ানা মূলে নগরীর নিজ বাসা থেকে সামশুল আলমকে গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ।
এ বিষয়ে জানতে মামলার বাদী নজরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, সে আমার থেকে হাওলাদ নিয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না দেয়ায় তার দেয়া চেক নিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তাঁকে নোটিশ দেয়া হয়। সে নোটিশের তোয়াক্কা করেনি বিধায় তার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয়েছি।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাহিদুল কবির বলেন, গত বৃহষ্পতিবার সকাল তাকে গ্রেফতার করার কয়েক ঘণ্টার মধ্যে চালান করে দেয়া হয়। তিনি এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে গ্যাস সিলিন্ডারের আগুনে বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৫ নং সারোয়াতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পোল্ট্রি মুরগি খামারি হারুনুর রশীদ জানান, তিনি দীর্ঘদিন ধরে মাওলানা ইসমাঈলের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। হঠাৎ মধ্যরাতে আগুন লাগলে ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়। আগুনে তার ব্যবসার নগদ ২ লাখ ২২ হাজার টাকা এবং মেয়ের ৪ ভরি স্বর্ণালংকারও ভস্মীভূত হয়েছে।

খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ৬ কক্ষবিশিষ্ট একটি সেমিপাকা বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে হত্যা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা আবদুল আজিজ (৪৫) এর মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে হত্যা করেছে। তবে পুলিশ বলছে, ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহত আবদুল আজিজ পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়া গ্রামের বাসিন্দা।তিনি ওই এলাকার আবদুল আলমের পুত্র। দীর্ঘদিন তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মরত ছিলেন এবং সর্বশেষ সিলেট জোনের এডমিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, সম্প্রতি ইসলামী ব্যাংক থেকে সাড়ে ৫ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। এর মধ্যে আবদুল আজিজও রয়েছেন। ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর তাকে আনুষ্ঠানিকভাবে চাকরিচ্যুত করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে নিজ বাড়ি পটিয়ার উদ্দেশ্যে রওনা দেন আবদুল আজিজ। যাত্রীবাহী ট্রেনটি কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে পরিবারের দাবি। নিহতের চাচাতো ভাই মো. রাজু জানান, আমরা নিশ্চিত- দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে দিয়েছে। এটি পরিকল্পিত হত্যা।

তবে কুমিল্লা লাকসাম থানার এএসআই আবদুল ওয়ারেশ সেল ফোনে জানান, ব্যাংকার আবদুল আজিজ চট্টগ্রামে ফেরার পথে লালমাই স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়েন। তার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনের ছাদ থেকে পড়ে যান। কিভাবে পড়ে গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আলোচিত খবর

জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণায় বেশি সময় লাগতে পারে- ইসি সচিব।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দুই ধরনের ব্যালটে ভোট দিতে হবে এবং প্রার্থীর সংখ্যাও তুলনামূলক বেশি হওয়ায় ভোটগ্রহণ ও গণনা—উভয় প্রক্রিয়াতেই স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক ও বিএনসিসি কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি আরও জানান, এবারের নির্বাচনে প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরীণ ভোটারদের জন্য আলাদা ব্যালট ব্যবহৃত হবে। এর সঙ্গে প্রার্থীর সংখ্যা বেশি থাকায় ভোট গণনায় অতিরিক্ত সময় প্রয়োজন হবে। বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পোস্টাল ব্যালট গণনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

উদাহরণ হিসেবে সচিব বলেন, ফেনী-৩ আসনে পোস্টাল ভোটার ১৬ হাজার ৩৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ২৭৪ জন এবং কুমিল্লা জেলায় ১৩ হাজার ৯৩৯ জন ভোটার পোস্টাল পদ্ধতিতে নিবন্ধিত। একটি কেন্দ্রে সাধারণত তিন হাজার ভোটার থাকলেও পোস্টাল ব্যালটের চাপ পাঁচ থেকে ছয় গুণ বেশি, যা ফল প্রকাশে বিলম্ব ঘটাতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ