আজঃ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

বোয়াখালীতে স্কুলছাত্রীকে যৌন হয়রানির ল্যাব সহকারী কে গ্রেপ্তার

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়াখালীতে কোচিং সেন্টার ও প্রাইভেট পড়ানোর আড়ালে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে কম্পিউটার ল্যাব অপারেটর সবুজ চক্রবর্তী অভিজিৎকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। গ্রেপ্তার সবুজ চক্রবর্তী অভিজিৎ। তিনি পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের বাসিন্দা। কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ে এমপিওভুক্ত কম্পিউটার ল্যাব অপারেটর হিসেবে তিনি ২০২১ সালে নিয়োগ পান। জানা গেছে, সবুজ বিদ্যালয়ের সামনের একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে ক্যানভাস নামে একটি কোচিং সেন্টার খুলেন। এছাড়া এর কাছেই চৌধুরীহাট এলাকায় বাসা ভাড়া নিয়ে একা থাকেন। নিজের প্রতিষ্ঠিত কোচিং সেন্টারে এবং বাসায় কম্পিউটার শিখতে আসা একাধিক ছাত্রীকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন। গত ৯ জুলাই সবুজের কোচিং সেন্টারের চার ছাত্রী এ নিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আছহাব উদ্দিন বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামি সবুজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম নগরীর গণি বেকারি এলাকা থেকে পিস্তলসহ এক রোহিঙ্গা যুবক আটক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর গণি বেকারি এলাকা থেকে পিস্তলসহ এক রোহিঙ্গা যুবক আটক।

পুলিশের ১ হাজার ৩৩০টি, ব্যক্তিগত হাজারের বেশি অস্ত্র উদ্ধার করা যায়নি-আইজিপি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পুলিশের ১ হাজার ৩৩০টি, ব্যক্তিগত হাজারের বেশি অস্ত্র উদ্ধার করা যায়নি-আইজিপি।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ