আজঃ বৃহস্পতিবার ২ এপ্রিল, ২০২৬

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে শিশুসহ নিহত- ৪

রিপন মজুমদার স্টাফ রিপোর্টার নোয়াখালী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে মালবাহী ট্রলার ডুবে তিন শিশুসহ চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, শিশু আজিজুল হক (২) ও তার ভাই আব্দুল কাদের (৩) ও আছিয়া বেগম (৩) লায়লা বেগম (৪৫) । শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার সকালে চট্টগ্রাম থেকে ২১জন যাত্রী ও কিছু মালামাল নিয়ে একটি ট্রলার ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে মালবাহী ট্রলারটি ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছলে ট্রলারের নিচে ছিদ্র হয়ে যায়। এতে ট্রলারটি ডুবে গেলে তিন শিশুসহ এক নারী মারা যায়।

অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ট্রলারে মাঝি হুমায়ুনসহ ২১ রোহিঙ্গা ছিল। এদের মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। বাকি তিন শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবেএকজন নিখোঁজের কোনো সত্যতা পাওয়া যায়নি। ছোট ছোট এ ট্রলার গুলো দিয়ে চট্রগ্রাম থেকে মালামাল ও যাত্রী আনা নেওয়া করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দোকান ও শপিংমল বন্ধে নতুন সিদ্ধান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি সিদ্ধান্ত নিয়েছে দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারকে সহযোগিতা করতে রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ২ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টা মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে, হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতাবহির্ভূত থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী আটক, কারাদণ্ড ও অর্থদন্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে আটক করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল ২০২৬ ) উপজেলার সরদার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন— সানোয়ার (৪২), পিতা মৃত তমিজ উদ্দিন এবংসুমন (৪০),পিতা আবুল কালাম আজাদ।
উভয়েই ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকার বাসিন্দা।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ‘টেপেন্ডলার’ নামক মাদক দ্রব্য উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।পাবনা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এবং ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এই অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুই আসামীকে প্রত্যেক কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আরো কঠোর অবস্থান বজায় থাকবে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ