হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের পাশে বিএনপি সবসময় রয়েছে : এরশাদ উল্লাহ

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়সহ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জান মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। ছাত্র জনতার গণঅভ্যূত্থানে আওয়ামী দুঃশাসনের অবসানের পর থেকে আমরা হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের পাশে দাঁড়িয়েছি। তাদের মনে সাহস দিয়েছি। আমরা মনে করি, সংখ্যালঘু বলে দেশে কিছু নেই, সবাই দেশের নাগরিক। চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মন্দির ও বৌদ্ধ বিহার পরিদর্শন করে তাদের সহযোগিতা করে যাচ্ছি। হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের পাশে বিএনপি সবসময় রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা, সংখ্যালঘু পরিবারের খোঁজখবর নেওয়াসহ নিরাপত্তা নিশ্চিতের কাজও করছেন বিএনপি নেতাকর্মীরা। দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই, এ দেশেরই নাগরিক আমরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে মোহরা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বৌদ্ধ বিহার পরিদর্শনকালে এসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
নেতৃবৃন্দ বিভিন্ন মন্দির ও বৌদ্ধ বিহার পরিদর্শন করে তাদের নিরাপত্তার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনকে কোনো ধরনের গুজবে কান না দিয়ে স্বাধীনভাবে চলাফেরাসহ স্বাভাবিক জীবনযাপনের জন্য অভয় দেন। তা ছাড়া সব রকম বিপদে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এসময় নাজিমুর রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনের ভয়ভীতি দূর করতে আমরা প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে মন্দির পরিদর্শন করে খোঁজখবর নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করছি। মন্দিরগুলো পাহারায় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের উপর চোরাগোপ্তা হামলা করে বিএনপি নেতাকর্মীদের উপর দোষ চাপাতে পারে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাহারায় থাকবো আমরা।তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দল মত নির্বিশেষে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আজম, বিভাগীয় শ্রমিকদলের সহ সভাপতি মো, ইদ্রিছ মিয়া, মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু, সাধারণ সম্পাদক ফিরোজ খান, বিএনপি নেতা জাফর আহম্মদ, মো. ইয়াছিন, মো. ইউছুপ, আবু কালাম আবু, দিদারুল আলম হিরামন, ছাত্রদল নেতা খোশেদ আলম রুবেল, আরিফুর রহমান, মো. তারেক, মো. রিকু, নুর উদ্দীন, মো. আজগর, মো. রাশেদ, মো. বাপ্পী, মো, তৈয়ব, মো. টিপু, মো. জাবেদ, মো. জিদান প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

নয় দফা না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো: জামায়াত আমির

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ নয় দফা দাবি সরকার না মানলে এক দফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লং মার্চের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামাত আমির ডা. শফিকুর রহমান বলেন- সরকার নয় দফা দাবি না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো। নয় দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। তবে দাবি না মানলে এক দফার আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ