আজঃ শনিবার ২৪ জানুয়ারি, ২০২৬

আবারও উত্তাল চট্টগ্রাম চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ, মুখে বাঁধা কালো কাপড়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরের চেরাগি পাহাড় মোড়ে দেশের বিভিন্ন স্থানে ‘হিন্দুদের ওপর হামলার’প্রতিবাদে বিক্ষোভ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের চেরাগি পাহাড় মোড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। দেশের বিভিন্ন স্থানে ‘হিন্দুদের ওপর হামলার’প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে সড়ক অবরোধ করে নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ করেন তারা। দাবি অনুযায়ী দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
কর্মসূচিতে ‘আমরা কেন স্বাধীন নই’,‘আমার মন্দিরে হামলা কেন?দেশ ছাড়তে হুমকি কেন? রাষ্ট্র জবাব চাই, ‘মানবসেবা যাদের ধর্ম তাদের ওপর হামলা কেন?’ বাঁচতে হলে লড়তে হবে, আঘাত আসবে যেখানে প্রতিরোধ হবে সেখানে’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা। এ সময় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা। কর্মসূচীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে সব হামলার ঘটনার বিচার দাবি করেন তারা।
এদিকে, কোটা আন্দোলন, সরকারের পতনের দাবিতে এক দফা সফল আন্দোলনের পর আবারও উত্তাল হলো চট্টগ্রাম। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে সংখ্যালঘু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা এবং মন্দিরে হামলা ও আগুন দেয়ার অভিযোগ উঠে। এরই প্রতিবাদে শনিবার বিকেলে চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেন তারা। এর আগে সকালে নগরের নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধীরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ফরিদপুরে স্কুল শিক্ষার্থী সুরাইয়া হ-ত্যা-র বিচার দাবিতে হাজারো মানুষের অংশগ্রহণে মানববন্ধন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ফরিদপুর উপজেলায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোছা. সুরাইয়া খাতুন হ-ত্যা-র প্রতিবাদ ও হ-ত্যা-র সাথে জড়িতদের ফাঁ-সি-র দাবিতে বি-ক্ষো-ভ মিছিল ও মানববন্ধন করেছেন স্বজন, সহপাঠী ও এলাকাবাসী।
ফরিদপুর উপজেলার জন্তিহার খেলার মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গ্রামবাসীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


এ সময় জন্তিহার গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা, শিক্ষক সাংবাদিক ও সমাজকর্মী এস এম নাহিদ হাসানের ছায়া নির্দেশনায়, মানববন্ধনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। ব্যানার-ফ্যাস্টুন হাতে ঘণ্টাব্যাপী চলা মানবন্ধনে বক্তারা নি-হ-ত সুরাইয়ার হ-ত্যা-র সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি জানান। তা না হলে, আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

টি-২০ বিশ্বকাপ খেলতে ভারত যাবেনা বাংলাদেশ দল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

T-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবেনা বাংলাদেশ ক্রীকেট দল। ক্রীড়া উপদেষ্টা, বিসিবি নেতৃত্ব এবং খেলোয়াড়দের
সাথে বৈঠকে এসিদ্ধান্ত হয়েছে। ্ঁ

আলোচিত খবর

জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণায় বেশি সময় লাগতে পারে- ইসি সচিব।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দুই ধরনের ব্যালটে ভোট দিতে হবে এবং প্রার্থীর সংখ্যাও তুলনামূলক বেশি হওয়ায় ভোটগ্রহণ ও গণনা—উভয় প্রক্রিয়াতেই স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক ও বিএনসিসি কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি আরও জানান, এবারের নির্বাচনে প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরীণ ভোটারদের জন্য আলাদা ব্যালট ব্যবহৃত হবে। এর সঙ্গে প্রার্থীর সংখ্যা বেশি থাকায় ভোট গণনায় অতিরিক্ত সময় প্রয়োজন হবে। বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পোস্টাল ব্যালট গণনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

উদাহরণ হিসেবে সচিব বলেন, ফেনী-৩ আসনে পোস্টাল ভোটার ১৬ হাজার ৩৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ২৭৪ জন এবং কুমিল্লা জেলায় ১৩ হাজার ৯৩৯ জন ভোটার পোস্টাল পদ্ধতিতে নিবন্ধিত। একটি কেন্দ্রে সাধারণত তিন হাজার ভোটার থাকলেও পোস্টাল ব্যালটের চাপ পাঁচ থেকে ছয় গুণ বেশি, যা ফল প্রকাশে বিলম্ব ঘটাতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ