আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চাকরি পেলেন কোটা সংস্কার আন্দোলনে নিহত ইশমামের ভাই

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন চট্টগ্রামের লোহাগাড়ার সন্তান ইশমামের ভাইকে চাকুরী দিলেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। বুধবার সকাল ১১টায় নিজ কার্যালয়ে ইশমামের ভাই মুহিবুল হকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক।
এর আগে জেলা প্রশাসক গত ১২ আগস্ট তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান। এসময় আশ্বাস দিয়েছিলেন ইশমামের বড় ভাইকে একটি চাকরির ব্যবস্থা করে দিবেন। সেই কথা রাখলেন তিনি। দু’দিনের মাথায় ইশমামের বড় ভাই মুহিবুল হককে চট্টগ্রাম চিড়িয়াখানায় নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, গত সোমবার আমরা চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান শহীদ ইশমামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করি। সেখানে আর্থিক সহায়তার পাশাপাশি পরিবারের একজন সদস্যকে চাকরির আশ্বাস দেই। তারই ধারাবাহিকতায় আজ (বুধবার) শহীদ ইশমামের বড় ভাই মুহিবুল হকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে। মুহিবুল জেলা প্রশাসনের আওতাধীন চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহায়ক হিসেবে কাজ করবেন।
শুধুমাত্র শহীদ ইশমাম নয়, আন্দোলনে শহীদ ও আহত ছাত্রজনতার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, আহত ছাত্র-জনতার সুচিকিৎসার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। তাদের চিকিৎসার পাশাপাশি আমরা আর্থিক সহায়তা দিব। এছাড়াও তাদের পরিবারের অন্তত একজন সদস্যকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো।
এসময় শহীদ ইশমামের বড় ভাই মুহিবুল হক জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, গত সোমবার চাকরির আশ্বাস দিয়েছিলেন। দু’দিনের মাথায় নিয়োগপত্র পেলাম। জেলা প্রশাসনের দ্রুত এমন উদ্যোগের জন্য আমি কৃতজ্ঞ। আমার ভাইকে (ইশমাম) হারিয়ে পরিবারের সবাই দিশেহারা। এমন সময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসককে অনেক ধন্যবাদ প্রকাশ করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) তানভীর-আল-নাসীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) মো. সাদিউর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) একেএম গোলাম মোর্শেদ, লোহাগাড়ার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাছান, সিনিয়র সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর ফারহানুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ