চট্টগ্রামে ভারী বর্ষণে ভূমিধসের আশংকা

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে মাঝারি থেকে ভারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই ভারি বর্ষণের ফলে চট্টগ্রামে পাহাড়ধস কিংবা ভূমিধস হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া অফিস। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে এমন বৃষ্টিপাত হচ্ছে বলে আবহাওয়া অফিস জানায়।
এদিকে, মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় নগরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং অধিকাংশ এলাকা পানির নিচে রয়েছে বলে জানা গেছে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭৬ মিলিমিটার। এরমধ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬০ মিলিমিটার। যদিও এর আগের দিন ১২৩ বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। তবে আজ সকাল ৯টার পর থেকে বাড়তে থাকে বৃষ্টির দাপট। এ বৃষ্টির কারণে নগরবাসীকে পোহাতে হয়েছে জলাবদ্ধতার ভোগান্তিও। অবশ্য হালকা বৃষ্টিতেও জলাবদ্ধতার কবলে পড়ে এ শহরের মানুষজন। একইসাথে অতি ভারী বৃষ্টির কারণে সমুদ্র বন্দরগুলোকে দেওয়া ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।
এ বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা ঈসমাইল ভূঁইয়া বলেন, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজকে সকাল ১০টা থেকে আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর প্রভাবে পাহাড় ধসেরও সম্ভাবনা রয়েছে। তবে আগামী বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতও কমে আসবে।
তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাব কমে আসায় মৌসুমী বায়ু সক্রিয় আছে। এছাড়াও গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানকে জামিন লাভ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১১২ কোটি টাকার চেক ডিজঅনারের মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ মামলায় অন্য আসামিরা আগেই জামিন পেয়েছেন।

এনজিও সংস্থা আইএসএসডির খাদ্য সহায়তা পেলেন চট্টগ্রামের চার উপজেলার বন্যাদুর্গত মানুষ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় টানা এক সপ্তাহের ভারি বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের বসতঘর, গবাদিপশু, পুকুর ও মৎস্য প্রকল্প, বীজতলা এবং গ্রীষ্মকালীন সবজির ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ এই দুর্যোগে বহু পরিবার তাদের সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

এমন পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল স্টেপস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইএসএসডি)। সংস্থাটি গত কয়েকদিন ধরে চার উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রমে দুর্গত পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলু, মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে।

আইএসএসডির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, “দেশের চলমান ভয়াবহ বন্যায় অসংখ্য মানুষ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। অনেকের ঘরবাড়ি এখনো পানির নিচে থাকায় তারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। মানবিক দায়িত্ববোধ থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “গত এক দশক ধরে দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য, বস্ত্র ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছে আইএসএসডি। এবারও দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। বিশেষ করে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার আন্তরিক সহযোগিতা, দিকনির্দেশনা ও পরামর্শ আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করেছে। এজন্য সংস্থার পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

তিনি জানান, বন্যার পানি পুরোপুরি না নামা এবং দুর্গত মানুষের দুর্ভোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইএসএসডির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনেও সংস্থাটি সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা আইএসএসডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, বন্যায় ঘরবাড়ি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্যসংকটে পড়েছিলেন। এমন সংকটময় সময়ে আইএসএসডির এই সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি এনে দিয়েছে।

স্থানীয়দের আশা, সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও বেসরকারি সংস্থার এমন মানবিক সহায়তা অব্যাহত থাকলে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

আলোচিত খবর

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।l

আজ রোববার ১২ জুলাই ফজরের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। তিনি দীর্ঘ রাজনৈতিক ও আইনজীবী জীবনে দেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের অন্যতম জ্যেষ্ঠ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

তাঁর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর জানাজা ও দাফনের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ