প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে জামাতের আমির

এম মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে বোয়ালখালীতে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। কিছু লোক পট পরিবর্তনের সাথে সাথে চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ শুরু করলো। আমরা নিন্দা জানাই, ঘৃণা করি। আজ বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার একটি কমিউনিটি সেন্টারের আয়োজিত সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ যা করলো, পট পরিবর্তনের সাথে সাথে যারা একই কাজ করেছে তারা আওয়ামী লীগের মতোই। আমরা এদেরকে ভিন্নভাবে দেখি না। আমরা অনুরোধ করবো, এগুলো বন্ধ করেন। হাজারো শহীদের রক্তের বিনিময়ে দ্বিতীয় এই স্বাধীনতা পেয়েছি, তা কলঙ্কিত করবেন না। যদি করেন জনগণই আপনাদের পাওনা মিটিয়ে দেবে। ডা. শফিকুর রহমান বলেন, ২০০৯ সালে বিডিআর সদরদপ্তর পিলখানায় দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যার মাধ্যমে খুনের রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ। সাড়ে ১৫ বছর বাংলার মসনদে ছিল। বাংলার জনগণ ঘৃণা করে ভোট দেয়নি। ২০১৪ সালে ভোটবর্জন, ১৮ সালে প্রত্যাখান এবং ২০২৪ সালে প্রতিরোধ করেছে। এরা জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে জনগণের প্রতি তাদের কোন দয়ামায়া ছিল না। তিনি বলেন, তারা অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানি, শেষ পর্যন্ত ছাত্র তরুণ যুবকদের কোটা সংস্কার আন্দোলনের তোড়ে তারা ভেসে গেছে। আপনাদের স্মরণ থাকার কথা, আমাদের কলিজার টুকরো নেতাকর্মীদের যুদ্ধাপরাধী বলে খুন করেছে। আল্লাহ তায়ালা বিচার আমাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছেন। আমাদের কোন দায়িত্বশীল দেশ থেকে পালাননি। আত্মহত্যা করা হারাম, তার চাইতেও জঘন্য হচ্ছে পালিয়ে যাওয়া।সংক্ষিপ্ত সভায় তিনি ছাত্র আন্দোলনে বোয়ালখালীর শহিদ মো. ওমরের পিতা নুরুল আবছারকে জড়িয়ে ধরে সমবেদনা জানান। সকল শহীদের জন্য দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী, উপজেলা আমির ডা. খোরশেদ, নায়েবে আমির ডা. নাছের, সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিন ইয়াছিন, জামায়াত নেতা সাইদুল আলম, রফিকুল ইসলাম খসরু, মো. নাজিম উদ্দিন, উপজেলা শিবির সভাপতি মো. ওয়াহিদুর রহমান অয়ন, মো. পারভেজ প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলায় নানাবিধ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় পূর্বধলা উপজেলা সদরের হেলিপ্যাড সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা তরুণ দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরবর্তীতে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও আনন্দঘন পরিবেশে কেক কাটার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

নেত্রকোনা জেলা তরুণ দলের সভাপতি শেখ ফারুকের সভাপতিত্বে এবং পূর্বধলা উপজেলা তরুণ দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, সালাউদ্দিন আহমেদ নওয়াব ও আশরাফ উদ্দিন তালুকদার।

​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ