আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

বন্যা পরিস্থিতির অবনতি, চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিভিন্নস্থানে রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রাম থেকে দেশের সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছে।বন্যা পরিস্থিতির অবনতি হলে বৃহস্পতিবার দুপুর থেকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে জেলার অভ্যন্তরীণ এবং আন্তঃনগর রুটে কোনো ট্রেন না ছাড়ার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, জেলার অভ্যন্তরে দোহাজারি, নাজিরহাট রুটের বিভিন্নস্থানে রেললাইন ডুবে গেছে। ফেনীতে রেললাইন ও রেলসেতুর ওপর দিয়ে পানি চলাচল করছে। সিলেটেও রেলসেতু ডুবে গেছে। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের বিভিন্নস্থান ডুবে যাওয়ার পাশাপাশি পাহাড় ধসে মাটি পড়েছে। কার্যত এসব রেললাইন এ মুহুর্তে ট্রেন চালানোর উপযোগী নয়। এজন্য অভ্যন্তরীণ ও আন্তঃনগর সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ১১টি আন্তনগর ট্রেন চলাচল করে। এছাড়া দোহাজারি, কক্সবাজার, নাজিরহাট, সীতাকুণ্ড রুটে লোকাল ট্রেন চলাচল করে।

সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গিয়েছিল। কিন্তু রেললাইন ডুবে থাকায় ট্রেনগুলো গন্তব্যে যেতে পারেনি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঢাবি,র উপাচার্য  হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের  নতুন উপাচার্য  হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

১৬ মার্চ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন  নিশ্চিত করেছেন।এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। এরই মধ্যে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকেপদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। গত ২২ ফেব্রুয়ারি তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

তিতুমীরের সঙ্গে বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ কথা জানান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার স‌ঙ্গে আলোচনার বিষ‌য়ে তিনি ব‌লেন- ভারত বাংলাদেশের ক্রস বর্ডার পাওয়ার ও ক্রসবর্ডার এনার্জি কানেক্টিভিটি নি‌য়ে আলোচনা হয়েছে। কিভাবে এটিকে আরো শক্তিশালী করা যায়, তা নি‌য়ে আমরা আলোচনা ক‌রে‌ছি।এ ছাড়াও বাংলাদেশের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ