আজঃ বুধবার ২১ জানুয়ারি, ২০২৬

হাতিয়ায় অভিযান চালিয়ে ১৪টি অবৈধ বেহুন্দী ও চায়না জাল জব্দ

মোঃএনায়েত হোসেন নোয়াখালী প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের খাল গুলোতে অবৈধ বেহুন্দী ও চায়না জাল বসানোর কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় অবৈধ ১৪টি বেহুন্দী ও চায়না জাল জব্দ করেন উপজেলা মৎস্য অধিদপ্তর।

আজ (২৯ আগষ্ট) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে হাতিয়ায় বিভিন্ন স্থানে খাল গুলোতে অভিযান চালিয়ে মোট ১৪ টি অবৈধ বেহুন্দী ও চায়না জাল জব্দ করেন হাতিয়া উপজেলা মৎস্য অফিসার ফাহাদ হাসান।এসময় উপস্থিত ছিলেন,হাতিয়া উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোঃ আশারুল ইসলামসহ হাতিয়া থানা পুলিশ সদস্যগণ।

জেলেদের কেন এই অবৈধ বেহুন্দী ও চায়না জাল গুলো জব্দ করেছেন,এবিষয়ে জানতে চাইলে,হাতিয়া উপজেলা মৎস্য অফিসার ফাহাদ হাসান বলেন,গত কয়েকদিনের বৃষ্টির পানিসহ প্রবল জোয়ারে বন্যার পানি এলাকায় প্রবেশ করে সব ফসলি জমি,মাছের প্রজেক্ট সহ পুকুর গুলো ডুবে একাকার হয়ে যায়। সেজন্য আমাদের প্রথম কাজ হলো খাল গুলো দিয়ে অতি দ্রুত পানি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা কিন্তু কিছু জেলে অবৈধ ভাবে খাল গুলোতে নিষিদ্ধ ঘোষণা করা অবৈধ বেহুন্দী এবং চায়না জাল বসানোর কারণে উপরের জমে থাকা পানির জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।এছাড়া বেহুন্দী জাল ও চায়না দুয়ারী জাল মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী সবসময় নিষিদ্ধ।

এদিকে বেহুন্দী জাল গুলো বারোমাস বসানো নিষিদ্ধ বা,অবৈধ জেনেও তারা খাল গুলোতে জাল বসানোর কারণে পানি অতিদ্রুত নামতে বাঁধার মুখে পড়ছে বিদায় বিভিন্ন এলাকায় রোগজীবাণু ছড়াচ্ছে। তাই আমরা হাতিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দিক নির্দেশনায় আজকের এই অভিযান পরিচালনা করে ১৪টি অবৈধ বেহুন্দী ও চায়না জাল জব্দ করি। পরে এগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে আগুনে পোড়ানো হয়।এছাড়া এই অবৈধ বেহুন্দী ও চায়না জালের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র‍্যাব মহাপরিচালক ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জঙ্গল সলিমপুর বর্তমানে সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে বলেছেন-র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।
অবৈধভাবে বসবাসকারী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের নির্মূল করা হবে।মঙ্গলবার ২০ জানুয়ারি বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় র‍্যাব-৭ এর প্রধান কার্যালয়ে হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন-সুবেদার মোতালেব হোসেন শহীদ হয়েছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন – এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং রায় কার্যকর হওয়া পর্যন্ত র‍্যাব পুরো বিষয়টি মনিটর করবে।

শহীদ মোতালেবের পরিবারের বিষয়ে তিনি বলেন-পরিবারের ক্ষতি অপূরণীয়। একজন স্ত্রী তাঁর স্বামীকে হারিয়েছেন, সন্তানরা তাদের পিতাকে হারিয়েছে। আমরা সেই শূন্যতা পূরণ করতে পারব না, তবে শহীদ মোতালেবের পরিবারের দায়িত্ব র‍্যাব গ্রহণ করেছে এবং আমরা সবসময় তাদের পাশে থাকব।

বোয়ালখালীতে ইউপি সদস্য আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে সম্ভু চৌধুরী (৪৩) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য সম্ভু চৌধুরী পূর্ব শাকপুরা বলরাম দে’র বাড়ির রবীন্দ্র চৌধুরীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার সন্দিগ্ধ আসামি সম্ভু চৌধুরীকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

আলোচিত খবর

গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Oplus_131072

আওয়ামী লীগ সরকার পতনের পর গণভবনে তৈরি করা জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

Oplus_131072

রাজনৈতিক দলের নেতা ও সরকারের অন্যান্য উপদেষ্টাদের নিয়ে মঙ্গলবার বিকালে জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি ঘুরে দেখেন তিনি।


রাজনৈতিক দলগুলোর নেতা ও সরকারের উপদেষ্টাদের নিয়ে মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজ ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
ছবি: পিআইডি

আরও পড়ুন

সর্বশেষ