আজঃ শুক্রবার ১৫ মে, ২০২৬

দল ও প্রশাসনের চাটুকার সাংবাদিকদের চিনে রাখার আহ্বান আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতির

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা ::

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনোয়ারা প্রেস ক্লাবের মাসিক সভায় বিগত ১৫ বছর ধরে দল ও প্রশাসনের চাটুকার সাংবাদিকদের বয়কট করার অনুরোধ করেছেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী। শুক্রবার (৩০ আগষ্ট) আনোয়ারা সদরে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিন সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোঃ বদরুল হক, আনোয়ার হোসেন, শেখ আব্দুল্লাহ (শেখাব), ওমর ফারুখ, দৈনিক মুহাম্মদ ফখরু উদ্দিন, মুহাম্মদ খোরশেদ, কায়সার উল আলম চৌধুরী। সভায় প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী আরো বলেন, আনোয়ারা একটি উন্নয়নশীল জায়গা কিন্তু এখানে রয়েছে কিশোর গ্যাং, মাদকের বিস্তার, জোরপূর্বক জায়গা দখল, রাজনীতির নামে প্রতিহিংসা, উন্নয়নের নামে দুর্নীতি এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিটি কলম সৈনিকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জাল সনদে চাকরি ফেসে যাচ্ছেন পুর্বধলার দুই শিক্ষক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাল সনদ ব্যবহার করে শিক্ষকতায় যোগদানের অভিযোগে নেত্রকোনার পূর্বধলায় দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনার পর এ উদ্যোগ নিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের দীর্ঘ তদন্তে সারা দেশে শনাক্ত ৪০২ জন জাল সনদধারী শিক্ষক-কর্মচারীর তালিকায় পূর্বধলার এই দুই শিক্ষকের নাম উঠে আসে।অভিযুক্তরা হলেন ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মো. জায়েজুল ইসলাম এবং ভূগী জাউয়ানী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) মো. বিল্লাল হোসেন।

মাউশির জারি করা অফিস আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১-এর ১৮.১(ঙ) ধারা অনুযায়ী জাল সনদ ব্যবহার গুরুতর অপরাধ। এ অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের কেন চাকরিচ্যুত করা হবে না এবং কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।ডিআইএ সুপারিশ করেছে, অভিযোগ প্রমাণিত হলে দুই শিক্ষকের এমপিও সুবিধা স্থায়ীভাবে বন্ধ করতে হবে। পাশাপাশি চাকরিতে যোগদানের পর থেকে সরকারি কোষাগার থেকে উত্তোলিত বেতন-ভাতাও ফেরত নেওয়া হবে। এ দুই শিক্ষকের কাছ থেকে মোট ১৯ লাখ ৮০ হাজার ৫১০ টাকা আদায়ের সুপারিশ করা হয়েছে।

এ নির্দেশনার পর নেত্রকোনা জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের কাছে চিঠি পাঠিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক জানিয়েছেন, জেলা শিক্ষা কার্যালয় থেকে গত ৬ মে এসংক্রান্ত আদেশ জারি করা হয়। এর ধারাবাহিকতায় ৭ মে সংশ্লিষ্ট দুই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদ উল্লেখ করেন, অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এরই মধ্যে চিঠি পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগের বিষয়ে মো. জায়েজুল ইসলাম দাবি করেন, তিনি যথাযথ নিয়মে নিয়োগ পেয়েছেন এবং পরে যাচাই-বাছাই শেষে এমপিওভুক্ত হয়েছেন। এর আগেও এ বিষয়ে জবাব দেওয়া হয়েছিল, এবারও তিনি লিখিত ব্যাখ্যা জমা দিয়েছেন। তার আশা, বিষয়টির সুরাহা হবে।

মো. বিল্লাল হোসেন জানান, শিক্ষা অফিসের চিঠির পরিপ্রেক্ষিতে তিনিও লিখিত জবাব দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাউশি কঠোর অবস্থানে রয়েছে।

জি এস শোয়েব কাদের’সহ নবনির্বাচিত চন্দ্রঘোনা ব্যবসায়ী কল্যাণ সমিতি’র সকলকে সাজ্জাদ খাঁন এর অভিনন্দন ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উত্তর চট্টগ্রামের “কাপ্তাইয়ের – রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতি’র নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন তরুণ ব্যবসায়ী, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক -সাবেক ছাত্রদল নেতা জি এস শোয়েব কাদেরসহ অসংখ্য তরুণ ব্যবসায়ী জয়লাভ করেছেন।

এদিকে দীর্ঘদিনের রাজপথের সহপাঠী প্রিয় বন্ধু ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা ব্যবসায়ী কল্যাণ সমিতিতে
সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জি এস শোয়েব কাদের’সহ নবনির্বাচিত সকল ব্যবসায়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আগামীর পথ চলা ও উত্তরোত্ত সফলতা কামনা করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য এবং জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রামের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন খাঁন।

আলোচিত খবর

চট্টগ্রাম কাস্টমসে নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেয়া ২২০ কন্টেইনার পণ্য বিক্রি হবে নিলামে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেওয়া ২২০ টি কন্টেইনার নিলামে তোলার পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের জট নিরসনে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সর্বমোট ১৩৭টি লটে ২২০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে। বিশেষ করে আমদানির পর নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেওয়া এসব কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হচ্ছে।এই নিলাম প্রক্রিয়া অনলাইনে (ই-অকশন) সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস সূত্রে জানা গেছে, পুরো মে মাস জুড়ে দরদাতাদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। তবে সর্বোচ্চ দরদাতাদের পণ্য খালাসের ক্ষেত্রে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর শর্তাবলী মেনে চলতে হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরকে কন্টেইনার জটমুক্ত করতে এবং ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।

কাস্টমস সূত্র জানায়, আমদানিকৃত এসব পণ্য মাসের পর মাস বন্দরে পড়ে থাকায় একদিকে যেমন বন্দরের জায়গা দখল হয়ে আছে, অন্যদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আটকে রয়েছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও সক্ষমতা কমছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে মে মাসে দুই ধাপে এই ই-অকশন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ অনুসারে ‘ই-অকশন-৪/২০২৬’-এর আওতায় ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে।
এই তালিকায় রয়েছে বিভিন্ন ধরণের কেমিক্যাল, মেশিনারিজ, কাগজ, কাপড় (ফেব্রিক্স), গৃহস্থালির সামগ্রী এবং এসি পার্টস। বিশেষ বিষয় হলো, এই পণ্যগুলোর নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকছে না। এই ধাপের দরপত্র আগামী ৯ জুন সকাল ১১টায় খোলা হবে। অন্যদিকে, স্থায়ী আদেশ অনুযায়ী ‘ই-অকশন-৫/২০২৬’-এর আওতায় ১৭টি লটে আরও ৬০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে।

এর মধ্যে রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি এবং লবণ। এই ধাপের দরপত্র আগামী ১৪ মে দুপুর ৩টায় উন্মুক্ত করা হবে। নিলাম প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। আগ্রহী ক্রেতারা ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে দরপত্র দাখিল করতে পারবে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ