আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রামে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

এম মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে পটিয়ায় প্রতিবেশীর ঘরের বেষ্টনিতে রান্না ঘরের ময়লা পানি ফেলায় তসলিমা আকতার (৩৭) নামে গৃহবধূকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রবাসী স্ত্রী ওই গৃহবধূ বাদী হয়ে গত শুক্রবার রাতে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তসলিমা আকতার জানান, পটিয়ার কচুয়াই ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকার ফারুকের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আমাকে বিভিন্ন সময় নানা হুমকি ধমকির শিকার হতে হয়েছে। গত ২৭ আগস্ট আমি আমার রান্না ঘরের ময়লা পানি ঘরের পাশের ড্রেনে ফেলি। কিন্তু প্রতিবেশী ফারুক তার ঘরের বেড়ার টিনে ময়লা পানি ফেলার অভিযোগ এনে তার দুই ছেলে ও চাচাতো ভাইসহ কয়েকজনকে ডেকে এনে আমাকে বেদম মারধর করে। মারধরে আমার হাত ও পায়ে গুরুতর জখম হয়। এসময় তারা আমাকে পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখে ঘরের মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। এছাড়া আমাকে বেঁধে রাখার ছবি ও ভিডিও তাদের মোবাইল ফোনে ধারণ করে হেনস্থা করে। এসময় কয়েকজন প্রতিবেশী আমাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তাদের ও মারতে উদ্যত হয় তারা। পরবর্তীতে স্থানীয়রা আমাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। তিনি আরোও বলেন, আমি একা একজন মহিলা মানুষকে এভাবে তারা নির্যাতন করবে তা কল্পনাও করতে পারিনি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) জসিম উদ্দিন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ