আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

বিজিবির সিলেট সেক্টর লাগোয়া মেঘালয়ে রাজ্যে পাচারকালে সীমান্তে ইলিশের চালান জব্দ!

বিশেষ প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতের মেঘালয় রাজ্যে পাচারকালে ইলিশের একটি অবৈধ চালান সীমান্তে জব্দ করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা।
২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জে তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবি টহল দল ইলিশের ওই চালানটি জব্দ করেছে শনিবার বিকেলে।
রবিবার ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিাংলাদেশ (বিজিবি)সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বশীল সুত্র জানায় ওই চালানটিতে থাকা সাড়ে ৪৬ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
ব্যাটালিয়নের দায়িত্বশীল সুত্রটি আরো জানায়, ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সাহিদাবাদ এলাকার ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি জনবুহুল এলাকা ঘোমাঘাটে এপারে থাকা একদল চোরাকারবারি সীমান্ত অতিক্রম করে ইলিশের চালানটি পাচারের জন্য নিয়ে যাচ্ছিল শনিবার বিকেলের দিকে। খবর পেয়ে ব্যাটাালিয়নের লাউরগড় বিজিবি’র টহল দল বরাফ দেয়া দুটি ককশিটে থাকা সাড়ে ৪৬ কেজি ইলিশ জব্দ করে।
রবিবার ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মুহিদুর রহমান বলেন, বিজিবি’র টহলদল সাহিদাবাদ পৌছার পূর্বেই কৌশলে চোরাকারবারিরা ইলিশের চালান ফেলে রেখে পালিয়ে যায়। এরপর জব্দকৃত ইলিশ নিলামে বিক্রয় করে সাড়ে ৪৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিতে ব্যাটালিয়ন হেডকোয়র্টারে প্রক্রিয়াধীন রয়েছে।
মেঘালয় রাজ্যে ইলিশ পাচার প্রসঙ্গে, সীমান্ত বাণিজ্য ও চোরাচালান প্রতিরোধে একটি বেসরকারি সংস্থায় কর্মরত সারোয়ার জাহান বলেন, মেঘালয় রাজ্যে দেশের রুপালী ইলিশ পাচার হচ্ছে এটি অশনী সংকেত, ধারণা করা হচ্ছে সিলেট সেক্টর ঘেষা সুনামগঞ্জ সীমান্তের লাউরগড় সীমান্ত এলাকায় এটি বিজিবির হাতে প্রথম কোন ইলিশের চালান জব্দ হলেও এর পুর্বেও হয়তবা সিলেট সীমান্ত জুড়ে চোরাচালান প্রবণ সীমান্ত এলাকা দিয়ে মেঘালয়ে বিপুল পরিমাণ ইলিশ মাছের চালান পাচার হচ্ছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ