আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

বন্যার ক্ষতি কাটাতে সমন্বিতভাবে কাজ করতে হবে : উপদেষ্টা হাসান আরিফ

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন-সহ বিভিন্ন সংস্থার সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, বন্যায় গ্রামীণ জনপদে রাস্তাঘাট, ব্রীজ, সেতু ও কৃষকের বড় ধরনের ক্ষতি হয়েছে। এগুলো সংস্কারে বেশি জোর দেয়া হচ্ছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিটি কর্পোরেশন, ওয়াসা, এলজিইডি- সহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সংস্থা সমূহের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থী প্রতিনিধীদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে ঢাকা ছেড়েছেন  প্রধানমন্ত্রী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বার্তায় জানানো হয়েছে-  সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

 সফরসূচি অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টায় সেখানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।জনসভা শেষে বিকেলে দিনাজপুরের শেখ ফরিদ মডেল কবরস্থানে  তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন তিনি। পরে বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেয়ার কথা রয়েছে।

জেলা পরিষদের ৪২ প্রশাসক নিযুক্ত। 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) নিয়োগ দেওয়া পর  প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ