আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

সিভাসু ও চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেডের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
চুক্তির আওতায় সিভাসু’র শিক্ষার্থীরা একটি হেলথ কার্ডের মাধ্যমে বিভিন্ন প্যাথলজিক্যাল এবং রেডিওলজিক্যাল টেস্টে সর্বোচ্চ ছাড় পাবেন। পাশাপাশি, চট্টগ্রাম শহরের ভেতরে শিক্ষার্থীরা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা পাবেন। এছাড়াও, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পক্ষ থেকে আইপিডিতে সর্বোচ্চ সেবা প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। শিক্ষার্থীদের পিতামাতারাও এই সুবিধাসমূহ প্রাপ্য হবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, ছাত্রহলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ এলাহী চৌধুরী, ছাত্রী হলের প্রভোস্ট প্রফেসর শাহনাজ সুলতানা, সিভাসু’র মেডিকেল সেন্টারের চিকিৎসকবৃন্দ, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. একেএম ফজলুল হক, মেডিকেল ডিরেক্টর ডা. মো: নুরুন নবী এবং সিভাসু’র শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং সিভাসু’র শিক্ষার্থীদেরকে সন্তানতুল্য মনে করে উন্নত চিকিৎসাসেবা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. একেএম ফজলুল হক সিভাসু’র শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ