আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

রাণীশংকৈলে দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পাট অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষিদের মাঝে এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার মালাকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম।

এতে বক্তারা বলেন, পাটের সুদিন ফিরিয়ে আনতে পাট অধিদপ্তর বদ্ধপরিকর। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ