আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে ধর্ষণ চেষ্টা ও পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার-৩

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার আলোচিত ও চাঞ্চল্যকর ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার মূলহোতা আবছার উল্লাহ ফারুকসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর ডবলমুরিং থানাধীন মতিয়ারপুল কাটা বটগাছ এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে র‌্যাব -৭ প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ডবলমুরিং থানাধীন মতিয়ারপুল কাটা বটগাছ এলাকার মৃত আমিন উল্লাহর ছেলে আবছার উল্লাহ ফারুক (৩২), তাঁর স্ত্রী হাসিনা আক্তার (২৮) এবং ওই এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মোঃ মুছা প্রকাশ বালু (৩২)।
ঘটনার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ভিকটিম (৩৭) একজন গৃহিনী এবং স্বামীর মৃত্যুর পর তার সন্তানাদি নিয়ে নিজ বাড়ি চট্টগ্রামের পতেঙ্গায় বসবাস করেন। ভিকটিমের স্বামীর মৃত্যুর পর সৎ ছেলে আবছার উল্লাহ ফারুকের সঙ্গে জমি নিয়ে বিরোধ শুরু হয়। গত ৬ সেপ্টেম্বর তার সৎ ছেলে আবছার উল্লাহ ফারুক ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে এবং ফারুকের স্ত্রী ঘরের দরজা বন্ধ করে দিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। উক্ত ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে ১৯ সেপ্টেম্বর প্রধান আসামি আবছার উল্লাহ ফারুক সহ বাকিদেরকে গ্রেফতার করে র‌্যাব।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ