আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রামে সেনা টহল টিমের হাতে প্রতারক ও ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক

এস মোসলেহ উদ্দিন বাহার, চট্টগ্রাম :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরের হালিশহর শ্যামলী আবাসিক এলাকায় গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) সেনা টহলের একটি টিম প্রতারক ও ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে। স্থানীয় তথ্যের ভিত্তিতে সেনা টহলরত দদ সত্যতা যাচাই বাচাই করে শ্যামলী আবাসিকে অভিযানে প্রথমে এক দুজনকে আটকরতে পারেন। ছিনতাইকারীদের তথ্যের ভিত্তিতে বাকী সদস্যদেরকে ও আটক করতে সক্ষম হন।এতে করে তাদের মুঠোফোনে বিভিন্ন নারীর নামে একাধিক ফেসবুক আইডি, ছবি, ভিডিও ও ভয়েস রেকর্ড পাওয়া গেছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন হালিশহর শ্যামলী আবাসিক এলাকার আল আমিন ওরফে হোসেন (২৮), সাগর (২২), মানিক (১৯), ইমদাদুল ওরফে হৃদয় (২৩),রানা (২৩) ও রুবেল (২২)।

হালিশহর সেনা টহল টিম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে প্রতারণা, অপহরণ ও ছিনতাই চক্রের সাথে জড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে প্রতারণা করছিলেন। তাঁরা নারীদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলতেন। এরপর নারীদের ছবি দিয়ে পুরুষদের আকৃষ্ট করতেন। নারী সেজে পুরুষের সঙ্গে কথা বলে বন্ধুত্ব ও প্রেম করতেন। সুযোগ বুঝে দেখা করার নামে তৈরি করতেন ফাঁদ। এরপর ওই পুরুষ দেখা করতে এলে তাঁকে জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। মূল্যবান জিনিস পত্র ছিনতাই করতেন। আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন। টাকা দিতে না পারলে শারীরিক নির্যাতন চালাতেন।

সম্প্রতি এসব প্রতারকের ফাঁদে অপহরণ ও ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীদের দেয়া তথ্য মতে, হালিশহর সেনা টহল টিম গত শুক্রবার রাত সাড়ে ৮ টায়, তাদেরকে শ্যামলী এলাকা থেকে আটক করতে সক্ষম হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর জোনের সেনা এক উইং অফিসার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নারী সেজে প্রতারণা, ছিনতাই ও অপহরণের কথা স্বীকার করেছেন। পরে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

চট্টগ্রামের পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফদার-৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ