ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানাকে স্বাগত জানিয়ে অবৈধ জমি দখল, মাদক প্রতিরোধ, খেলাধুলা ও সাংস্কৃতিক, শিক্ষা ও হাসপাতালের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের কথা তুলে ধরেন জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

নিয়মের বাইরে কেউ কাজ করলে তাকে কোন প্রকার প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক। অন্যদিকে ঠাকুরগাঁও জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

উক্ত সভায় নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও প্রেসকাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য মো: আব্দুল লতিফ সহ অন্যান্যরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

উজিরপুরে রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উজিরপুরে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে মারধর করে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। রাতভর সেখানে আটকে থাকায় তিনি দুর্বল হয়ে পড়েন। শনিবার সকালে বাবার এই অবস্থার কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট্ট শিশুসন্তান। সঙ্গে ছিল চা ও রুটি। খুঁটিতে বাঁধা বাবাকে নিজের হাতে রুটি খাইয়ে দেয় শিশুটি।

সামাজিকমাধ্যমে  এঘটনার একটি ভিডিও শনিবার ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়ে যায়।  খুঁটিতে বাঁধা বাবার পাশে তার  শিশুটি সঙ্গে আনা রুটি বাবাকে খাইয়ে দেয়। এ সময়  বেশ কয়েকজনকে দাঁড়িয়ে এদৃশ্য দেখতে  থাকতে দেখা যায়।

 

ভারতীয় হাই কমিশন ঢাকায় স্বচ্ছতা হি সেবা  কার্যক্রম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতীয় হাই কমিশন, ঢাকায় স্বচ্ছতা হি সেবা ২০২৬ কার্যক্রম  এই উদ্যোগের অংশ হিসেবে সাফাই মিত্রদের সম্মাননা প্রদান করা হয় এবং পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে তাঁদের অমূল্য অবদানের প্রশংসা করা হয়।

 

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ