আজঃ বুধবার ১ এপ্রিল, ২০২৬

কুলিয়ায় জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেবহাটার কুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড জামায়াতের সভাপতি ইশারত আলীর সভাপতিত্বে সেক্রেটারী আবু বক্কার সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম।

এ সময় প্রধান অতিথি বলেন, ,স্বৈরাচারী আওয়ামী সরকার দেড় যুগ ধরে বিরোধী মতের লাখ লাখ মানুষের ওপর হত্যা, গুম, জুলুম-নির্যাতন চালিয়েছে। এই জুলুমের সবচেয়ে বড় শিকার হয়েছে জামায়াতে ইসলামী ও জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠন । আওয়ামী শাসনামলেে দেশের মানুষের ভোটাধিকার, মৌলিক নাগরিক অধিকার, বিরোধী মতের সভা-সমাবেশ, মিছিল-মিটিং করার অধিকার কেড়ে নেওয়া হয়েছিলো। আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এ দেশে । জামায়াত মানুষের কল্যাণে কাজ করে, জামায়াত কখনো অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে না। এমতাবস্থায় ছাত্র-জনতার রক্তে অর্জিত গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আর কোনো স্বৈরাচারীকে মেনে নেওয়া হবে না।

বিশেষ অতিথি ছিলেন,ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, সেক্রেটারী (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান মোল্ল্যা, সহকারী সেক্রেটারী হাফেজ মাওলানা সাদিকুর ইসলাম, টিম সদস্য মোজাহিদুল আলম, উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারী সাংবাদিক আবু বক্কার সিদ্দিক সহ ইউনিটের দায়িত্বশীলবৃন্দ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকি থানায় জিডি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা, মালিক ও শ্রমিক নেতাদের নামে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরীকে অব্যাহতভাবে নানান হুমকি ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ করেছেন যাত্রী কল্যাণ সমিতি।

এ ব্যপারে স্থানীয় ডেমরা থানায় অনলাইনে জিডি করা হয়। জিডিতে বলা হয়, বিগত দুই দশক ধরে দেশে যাত্রী নিরাপত্তা, দুভোর্গ ও ভোগান্তি লাঘবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা হিসেবে মোঃ মোজাম্মেল হক চৌধুরী মানুষের অধিকার নিয়ে কথা বলে আসছেন। বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে, পরিবহন মাফিয়ারাদের চাপে তৎকালীন সড়ক পরিবহন মন্ত্রী তাকে একাধিক মামলা দিয়েছেন, জেলে নিয়েছেন। নতুন সরকারের সময়ে যাত্রী কল্যাণ সমিতির ধারাবাহিক কাজের অংশ হিসেবে বিগত ঈদুল ফিতরে বাড়তি ভাড়া ও ঈদের পরে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত দুটি প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা পরিবহন মালিক, শ্রমিক ও নানামহল থেকে অব্যাহত হুমকি ধামকি দেওয়া হচ্ছে অভিযোগ সংগঠনটির।

গতকাল ৩০ মার্চ ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশের পর এলাকায় এলে দুপুরের পর থেকে কিছু অবাঞ্ছিত লোকজন তার গতিবিধি লক্ষ্য করছে। তার অফিস, বাসা, ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে তাঁরা সন্দেহজনকভাবে ঘুরাফেরা, বিভিন্ন লোকজনের কাছে তার ও তার পরিবারের লোকজনের অবস্থান ও কর্মকান্ড সর্ম্পকে খোঁজ খবর নিচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি তার জীবনের নিরাপত্তায় স্থানীয় ডেমরা থানায় সাধারণ ডাইরি করেন। এক অনলাইন ভিডি বার্তায় তিনি তার জীবনের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন

মোজাম্মেল হক চৌধুরীর নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন নাগরিক ছাত্র ঐক্য।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যাত্রী আন্দোলনের প্রবক্তা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব ও বিশিষ্ট মানবাধিকার সংগঠক মোঃ মোজাম্মেল হক চৌধুরীর ওপর অব্যাহত হুমকি-ধামকি এবং তার জীবনের নিরাপত্তা সংকট নিয়ে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় সংসদ।

এক যৌথ বিবৃতিতে নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক মোহাম্মদ ফজলে রাব্বি ও সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন বলেন, দেশের সাধারণ যাত্রীদের অধিকার, নিরাপদ সড়ক এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার থাকা একজন সাহসী কণ্ঠস্বরকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দমিয়ে রাখার অপচেষ্টা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য হুমকিস্বরূপ।

মোহাম্মদ ফজলে রাব্বি বলেন,“মোজাম্মেল হক চৌধুরী দীর্ঘ দুই দশক ধরে যাত্রী অধিকার প্রতিষ্ঠা, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবহন খাতে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ভূমিকা রেখে আসছেন। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তার বিরুদ্ধে যেসব হুমকি দেওয়া হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই এ ধরনের হুমকি দিয়ে সত্যকে থামানো যাবে না। অবিলম্বে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

তানভীর ইসলাম স্বাধীন বলেন,একজন মানবাধিকার কর্মী ও সামাজিক সংগঠকের ওপর এভাবে নজরদারি, অনুসরণ এবং ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু একজন ব্যক্তির নিরাপত্তা নয়, বরং নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই তার নিরাপত্তা নিশ্চিত করুন এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন।”

বিবৃতিতে আরও বলা হয়, মোজাম্মেল হক চৌধুরীর বাসা, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে সন্দেহজনক লোকজনের অবস্থান এবং তার পরিবারের সদস্যদের সম্পর্কে খোঁজখবর নেওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এটি একটি পরিকল্পিত ভীতি সৃষ্টির প্রচেষ্টা, যা অবিলম্বে বন্ধ করতে হবে।

নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় সংসদ মনে করে, যারা জনগণের পক্ষে কথা বলে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অন্যথায় সমাজে ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠা মারাত্মকভাবে ব্যাহত হবে।

অতএব, আমরা জোর দাবি জানাচ্ছি মোঃ মোজাম্মেল হক চৌধুরীর জীবনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবেযাত্রী অধিকার আন্দোলনে বাধা সৃষ্টি বন্ধ করতে হবে

নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় সংসদ সবসময় অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং জনগণের ন্যায্য অধিকারের পক্ষে দৃঢ় অবস্থানে থাকবে।যাত্রী অধিকার প্রতিষ্ঠা হোক, নিরাপদ সড়ক নিশ্চিত হোক।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ