আজঃ শনিবার ২৪ জানুয়ারি, ২০২৬

রাজশাহীতে আরএমপি পুলিশের অভিযানে আটক -২০

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২০ জনকে আটক করেছে আরএমপি পুলিশ।নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযানে তাদের আটক করা হয়।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি পুলিশ ৬ জনকে আটক করে।আটককৃতদের মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য অপরাধে ১৫ আটক করা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে হত্যা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা আবদুল আজিজ (৪৫) এর মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে হত্যা করেছে। তবে পুলিশ বলছে, ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহত আবদুল আজিজ পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়া গ্রামের বাসিন্দা।তিনি ওই এলাকার আবদুল আলমের পুত্র। দীর্ঘদিন তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মরত ছিলেন এবং সর্বশেষ সিলেট জোনের এডমিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, সম্প্রতি ইসলামী ব্যাংক থেকে সাড়ে ৫ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। এর মধ্যে আবদুল আজিজও রয়েছেন। ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর তাকে আনুষ্ঠানিকভাবে চাকরিচ্যুত করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে নিজ বাড়ি পটিয়ার উদ্দেশ্যে রওনা দেন আবদুল আজিজ। যাত্রীবাহী ট্রেনটি কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে পরিবারের দাবি। নিহতের চাচাতো ভাই মো. রাজু জানান, আমরা নিশ্চিত- দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে দিয়েছে। এটি পরিকল্পিত হত্যা।

তবে কুমিল্লা লাকসাম থানার এএসআই আবদুল ওয়ারেশ সেল ফোনে জানান, ব্যাংকার আবদুল আজিজ চট্টগ্রামে ফেরার পথে লালমাই স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়েন। তার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনের ছাদ থেকে পড়ে যান। কিভাবে পড়ে গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফরিদপুরে স্কুল শিক্ষার্থী সুরাইয়া হ-ত্যা-র বিচার দাবিতে হাজারো মানুষের অংশগ্রহণে মানববন্ধন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ফরিদপুর উপজেলায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোছা. সুরাইয়া খাতুন হ-ত্যা-র প্রতিবাদ ও হ-ত্যা-র সাথে জড়িতদের ফাঁ-সি-র দাবিতে বি-ক্ষো-ভ মিছিল ও মানববন্ধন করেছেন স্বজন, সহপাঠী ও এলাকাবাসী।
ফরিদপুর উপজেলার জন্তিহার খেলার মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গ্রামবাসীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


এ সময় জন্তিহার গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা, শিক্ষক সাংবাদিক ও সমাজকর্মী এস এম নাহিদ হাসানের ছায়া নির্দেশনায়, মানববন্ধনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। ব্যানার-ফ্যাস্টুন হাতে ঘণ্টাব্যাপী চলা মানবন্ধনে বক্তারা নি-হ-ত সুরাইয়ার হ-ত্যা-র সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি জানান। তা না হলে, আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

আলোচিত খবর

জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণায় বেশি সময় লাগতে পারে- ইসি সচিব।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দুই ধরনের ব্যালটে ভোট দিতে হবে এবং প্রার্থীর সংখ্যাও তুলনামূলক বেশি হওয়ায় ভোটগ্রহণ ও গণনা—উভয় প্রক্রিয়াতেই স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক ও বিএনসিসি কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি আরও জানান, এবারের নির্বাচনে প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরীণ ভোটারদের জন্য আলাদা ব্যালট ব্যবহৃত হবে। এর সঙ্গে প্রার্থীর সংখ্যা বেশি থাকায় ভোট গণনায় অতিরিক্ত সময় প্রয়োজন হবে। বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পোস্টাল ব্যালট গণনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

উদাহরণ হিসেবে সচিব বলেন, ফেনী-৩ আসনে পোস্টাল ভোটার ১৬ হাজার ৩৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ২৭৪ জন এবং কুমিল্লা জেলায় ১৩ হাজার ৯৩৯ জন ভোটার পোস্টাল পদ্ধতিতে নিবন্ধিত। একটি কেন্দ্রে সাধারণত তিন হাজার ভোটার থাকলেও পোস্টাল ব্যালটের চাপ পাঁচ থেকে ছয় গুণ বেশি, যা ফল প্রকাশে বিলম্ব ঘটাতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ